ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) সাবেক সংসদ সদস্য শাহজাহান ওমরের বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দিয়েছিলেন। আওয়ামী লীগে যোগ দেওয়া নেতার বাড়িতে এবার হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে।
তার বাসভবনের তিনটি গ্লাস দুর্বৃত্তরা ভেঙে দিয়েছে বলে জানা গেছে।
গতকাল বুধবার (২০ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলা সদরের গোডাউনঘাট এলাকায় তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
ওই ভবনে বসবাসকারী শাহজাহান ওমরের ভাগ্নে রফিকুল ইসলাম দুলাল জানান, বুধবার রাত ৮টার দিকে ৭-৮ জন যুবক বাড়ির প্রাচীরের বাইরে থেকে ভবনের দিকে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। তারা তিনটি গ্লাস ভাঙচুর করে চলে যান।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।