বহুল আলোচিত শেয়ার বাজারের তালিকাভুক্ত ‘বেক্সিমকো গ্রিন-সুকুক আল ইস্তিসনা’ বন্ডের ট্রাস্টি কমিটির সভার তারিখ ঘোষণা করা হয়েছে।
আগামী ০৬ নভেম্বর বিকাল ৪ টায় বন্ডটির ট্রাস্টি কমিটির এ সভা অনুষ্ঠিত হবে।
জানা গেছে, বন্ডটির ট্রাস্টি ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এ সভা আহ্বান করেছে। সুকুকের একটি অংশ শেয়ারবাজারের বিনিয়োগকারীদের জন্য শেয়ারে রূপান্তর প্রসঙ্গে এবং এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণের জন্য এ সভা আহ্বান করেছে আইসিবি।