অর্থ লিপি

১৭ এপ্রিল ২০২৬ শুক্রবার ৪ বৈশাখ ১৪৩৩

শেয়ারবাজার মুনাফার ওপর করের হার কমেছে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

শেয়ার বাজারে কোম্পানির শেয়ার বিক্রি হতে অর্জিত মূলধনি মুনাফার ওপর করের হার কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

আজ সোমবার (৪ নভেম্বর) এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত শেয়ার লেনদেন হতে ৫০ লক্ষ টাকার অধিক অর্জিত মূলধনি মুনাফার ওপর করের হার কমানো হয়েছে।

এনবিআরের প্রজ্ঞাপনে জানানো হয়েছে, বিদ্যমান আইনে ৫০ লাখ টাকার অধিক মূলধনি আয়ের ওপর সর্বোচ্চ করহার ৩০ শতাংশ। সেই করহার কমিয়ে ১৫ শতাংশ করা হয়েছে।

এ ছাড়া সম্পদশালী করদাতাদের প্রদেয় করের ওপর বিদ্যমান আইনে সর্বোচ্চ ৩৫ শতাংশ হারে সারচার্জ দিতে হয়। এতে শেয়ারবাজার থেকে অর্জিত মূলধনি মুনাফার ওপর আয়কর ও সারচার্জ বাবদ মোট ৪০ দশমিক ৫০ শতাংশ হারে কর দিতে হয়। নতুন প্রজ্ঞাপনে ৫০ লাখ টাকার বেশি মূলধনি মুনাফার ওপর প্রদেয় আয়কর ও সারচার্জ বাবদ সর্বোচ্চ করহার কমিয়ে ২০ দশমিক ২৫ শতাংশ করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত শেয়ার অর্জন–পরবর্তী লেনদেনের সময়–নির্বিশেষে অর্থাৎ শেয়ার ক্রয়ের পাঁচ বছরের মধ্যে অথবা পাঁচ বছর পরে সব ক্ষেত্রে শেয়ার বিক্রি থেকে অর্জিত মূলধনি আয়ের ওপর ১৫ শতাংশ কর নির্ধারণ করা হয়েছে। ফলে ১ জুলাই ২০২৪ থেকে ৩০ জুন ২০২৫ পর্যন্ত স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত শেয়ার লেনদেন থেকে ৫০ লাখ টাকার বেশি মূলধনি আয়ের পরিমাণ–নির্বিশেষে ১৫ শতাংশ কর দিতে হবে।

এ ছাড়া করদাতার নিট সম্পদের পরিমাণ ৪ কোটি, ১০ কোটি, ২০ কোটি ও ৫০ কোটি টাকার বেশি হলে প্রদেয় করের ওপর যথাক্রমে ১০ শতাংশ, ২০ শতাংশ, ৩০ শতাংশ ও ৩৫ শতাংশ হারে সারচার্জ দিতে হবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, করদাতার ৫০ কোটি টাকার বেশি নিট সম্পদ থাকলে শেয়ারবাজার থেকে অর্জিত ৫০ লাখ টাকা অতিরিক্ত আয়ের ওপর ১৫ শতাংশ হারে কর এবং সেই করের ওপর ৩৫ শতাংশ সারচার্জ দিতে হবে। তবে করদাতার নিট সম্পদের পরিমাণ ৫০ কোটি টাকার কম হলে সারচার্জের হার ৩৫ শতাংশের কম হতে পারে।

২০২৪-২৫ অর্থবছরের বাজেটে ব্যক্তিশ্রেণির বিনিয়োগকারীদের ৫০ লাখ টাকা পর্যন্ত মূলধনি মুনাফা করমুক্ত রাখা হয়। ৫০ লাখ টাকার বেশি মুনাফা করলে তার ওপর কর আরোপ করা হয়। সেকেন্ডারি বাজারে শেয়ার লেনদেন করে কোনো বিনিয়োগকারী এক বছরে ৫৫ লাখ টাকা মুনাফা করলে মুনাফার ৫০ লাখ টাকা পর্যন্ত করমুক্ত-সুবিধার আওতায় আছে। বাকি পাঁচ লাখ টাকার মুনাফা ওই বিনিয়োগকারীর মোট আয়ের সঙ্গে যুক্ত হতো।

শেয়ারবাজার সংশ্লিষ্ট একজন  বিশ্লেশক বলেন শেয়ারবাজারের মূলধনি মুনাফার ওপর করহার কমানোর কারণে ভবিষ্যতে পুঁজিবাজারে বিনিয়োগ বাড়বে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।