শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি (BEACON) ৩০ সেপ্টেম্বর ২০২৪, তারিখে শেষ হওয়া প্রথম ত্রৈমাসিকের (কিউ–১) (জুলাই ২৪- সেপ্টেম্বর ২৪) সময়ের জন্য কোম্পানিটির অনিরীক্ষিত আর্থিক বিবৃতি পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করেছে।
কোম্পানিটির প্রথম প্রান্তিকে ৩ মাসের (জুলাই ২৪- সেপ্টেম্বর ২৪) আয় ( EPS) হয়েছে ১.৫৬ টাকা। গত বছর কোম্পানিটির প্রথম প্রান্তিকে ৩ মাসের আয় (ইপিএস) ছিল ১.৬০ টাকা।

৩০ সেপ্টেম্বর ২০২৪, তারিখে শেষ হওয়া প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং নগদপ্রবাহ (NOCFPS) হয়েছে ২.৯৬ টাকা যা আগের বছরে ছিল ০.৬৬ টাকা এবং শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (NAVPS) হয়েছে ২৭.৯৩ টাকা।যা আগে ছিল ২৭.৩২ টাকা।