যুক্তরাজ্যের সরকারি সংস্থা দ্য ফরেইন, কমনওয়েলথ ও ডেভেলপমেন্ট অফিস বা এফসিডিও বহির্বিশ্বের অস্থিরতার কারণে নিজ দেশের নাগরিকদের ভ্রমণে সতর্ক করেছে ।
ইসরাইল ও লেবানন যুদ্ধের বিষয়ে নাগরিকদের তথ্য দিয়ে সতর্ক করেছে সংস্থাটি।
এ ছাড়াও, সাইপ্রাস, মরক্কো, তুরস্ক, তিউনিশিয়া, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও মিশরে ভ্রমণ করতে যাচ্ছে এমন নাগরিকদের সতর্ক করেছে এফসিডিও। বছরের এই সময়ে যুক্তরাজ্যের বাসিন্দারা এই দেশগুলোর গরম এবং রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় ছুটি কাটাতে যান।
এক বিবৃতিতে তারা জানায়, ‘ইসরাইল ও লেবাননের সংঘাত আরো বিস্তৃত অঞ্চলজুড়ে ছড়িয়ে পড়তে পারে। পরিস্থিতি বিপদজনক হওয়ায় এই অঞ্চলের আশেপাশে বসবাসরতদেরও ঝুঁকি বাড়তে পারে। গত ১ অক্টোবর ইসরাইলে ২০০টি ব্যালিস্টিক মিসাইল ছোড়ে ইরান। এরপর গত শনিবার ইরানে পাল্টা হামলা চালায় ইসরায়েল।
এ বিষয়ে এফসিডিও বলে, ‘পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে। ফলে ভ্রমণবিষয়ক পরামর্শ মেনে চলতে হবে এবং গণমাধ্যমে চোখ রাখতে হবে।
এ ছাড়াও, এফসিডিও-এর এক্স (টুইটার), ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজ অনুসরণের পরামর্শ দিয়েছে তারা। ভ্রমণ বিষয়ক সতর্কবার্তায় কোনো পরিবর্তন আনা হলে সে বিষয়ে ইমেইল পাঠানো হবে বলেও জানায় এফসিডিও।
যুক্তরাজ্যের সংস্থাটি আরো জানায়, চলমান সহিংসতাকে ঘিরে তুরস্ক, তিউনিশিয়া ও মিশরের কিছু অঞ্চলে প্রতিবাদ ও বিক্ষোভ হতে পারে। তুরস্কের শহরগুলোতে বিক্ষোভ সমাবেশ হতে পারে। সহিংস হামলা হতে পারে। ইসরাইল ও গাজার চলমান যুদ্ধে তুরস্কের বিভিন্ন অঞ্চল জুড়ে অস্থিরতা বাড়ার আশংকা রয়েছে। আঙ্কারা ও ইস্তাম্বুলে অবস্থিত ইসরাইয়েলি দূতাবাসকে ঘিরে বড় ধরনের বিক্ষোভ হতে পারে।
সূত্র : জিবিএন
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।