অর্থ লিপি

২০ এপ্রিল ২০২৬ সোমবার ৭ বৈশাখ ১৪৩৩

গ্রামীণ ব্যাংক পাঁচ বছরের জন্য আয়করমুক্ত সুবিধা ফিরে পেয়েছে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূস প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক আগামী পাঁচ বছরের জন্য আয়কর অব্যাহতি সুবিধা পেল। প্রতিষ্ঠার পর থেকে নিঃশর্তভাবে কর মওকুফ সুবিধা পেয়ে থাকলেও ২০২১ সালের ১ জানুয়ারি থেকে এ সুবিধা বন্ধ হয়ে যায় গ্রামীণ ব্যাংকের।

উল্লেখ্য গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার পর থেকেই কর অব্যাহতি সুবিধা পেয়ে আসছিল। গ্রামীণব্যাংক অধ্যাদেশ ১৯৮৩ বাতিল করে আওয়ামী লীগ সরকার যখন ২০১৩ সালে আইনকরে, তখনও বহাল রাখা হয় সুবিধা। কিন্তু ২০২১ সালের জানুয়ারি থেকে সুবিধাটি হঠাৎ বন্ধ করে দেয় ততকালীন সরকার।

এবার নতুন করে প্রতিষ্ঠানটির সব আয় করমুক্ত ঘোষণা করেছে সরকার। ২০২৯ সালের ডিসেম্বর পর্যন্ত এ সুবিধা ভোগ করবে প্রতিষ্ঠানটি।

আরও পড়ুন… আদানির সঙ্গে বাতিল হচ্ছে না বিদ্যুৎচুক্তি

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের সই করা প্রজ্ঞাপনে গত বৃহস্পতিবার (১০ অক্টোবর) গেজেট আকারে প্রকাশিত হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, আয়কর আইন, ২০২৩-এর ক্ষমতাবলে ওই আইনের ৭৬-এর উপধারা (৫) এবং (৬)-এর বিধানাবলি পরিপালন সাপেক্ষে গ্রামীণ ব্যাংকের অর্জিত সব আয়কে আয়কর প্রদান হতে অব্যাহতি দেওয়া হলো। এই প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হবে এবং ৩১ ডিসেম্বর ২০২৯ তারিখ পর্যন্ত বলবৎ থাকবে।

গ্রামীণ ব্যাংক মূলত ক্ষুদ্রঋণ বিতরণ করে থাকে। এ ছাড়া শিক্ষাঋণ, গৃহঋণ, ভিক্ষুকদের ঋণ দেওয়ার মতো কিছু সামাজিক কাজও করে প্রতিষ্ঠানটি।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।