মধ্যপ্রাচ্যে ভূরাজনৈতিক উত্তেজনা ও লিবিয়ায় উত্তোলন কমানোর ঘোষণার কারণে গত সপ্তাহে বেড়ে গিয়েছিল জ্বালানি তেলের দাম। ওই সময় বিশ্ববাজারে ক্রুড অয়েলের দাম প্রায় ৩ শতাংশ বেড়ে যায়। এবার এশিয়ার বাজারে কমে গেল ব্রেন্ট অয়েলের দাম।
মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, চীনের অর্থনীতিতে মন্থর গতি বিরাজ করছে। এ কারণে এশিয়ার বাজারে কমে গেছে ব্রেন্ট অয়েলের দাম। এতে করে বাজারে ব্রেন্ট ক্রুডের দাম কমেছে দশমিক ৪৮ শতাংশ বা ৩৭ সেন্ট। মঙ্গলবার বাজারে দাম ব্যারেলপ্রতি ৭৭ দশমিক ১৫ ডলার।
গত আগস্টে চীনের পিএমআই ছিল ৬ মাসের মধ্যে সবচেয়ে কম। রপ্তানি আদেশও কম হচ্ছে দেশটি থেকে। গতকাল সোমবার ২ সেপ্টেম্বর) ৮ মাসের মধ্যে প্রথম রপ্তানি আদেশ কমে যায় চীনের। এমনকি আবাসনের দাম হুট করেই বেড়ে যায়।
এদিকে, সোমবারও পুরোপুরি তেল উত্তোলন শুরু করেনি লিবিয়ার কয়েকটি প্রতিষ্ঠান। দেশটির জাতীয় তেল করপোরেশন (এনওসি) জানিয়েছে, তারা সোমবার ওসব এলাকায় তেল উত্তোলনের কথা বলেছেন।
আগামী অক্টোবরে বাজারে তেলের সরবরাহ বাড়ানোর ঘোষণা দিয়েছেন ওপেক প্লাসের নেতারা।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।