শেয়ার বাজারে তালিকাভুক্ত ইন্সুরেন্স খাতের কোম্পানি বাংলাদেশের ন্যাশনাল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের (BNICL) পরিচালক শেয়ার ক্রয়ের ঘোষণা ঘোষণা দিয়েছেন।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বাংলাদেশের ন্যাশনাল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালক এমএস তাসনিম বিনতে মোস্তফা নিজ কোম্পানির ১৭ লাখ ৮০ হাজার ৮৩৩ টি শেয়ার ক্রয় করবে।
আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসির (ডিএসই) ব্লক মার্কেট থেকে বাজার দরে ঘোষিত এই শেয়ার ক্রয় সম্পন্ন করবে কোম্পানিটি।
বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্স কোম্পানি ২০১৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। বাংলাদেশের ন্যাশনাল ইন্স্যুরেন্সের অনুমোদিত মূলধন ১০০ কোটি ও পরিশোধিত মূলধন ৪৪ কোটি ২৫ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ৪৪ কোটি ৭৯ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৪ কোটি ৪২ লাখ ৫০ হাজার । মোট শেয়ারের ৬০.১৩ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ৫.০৫ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও বাকি ৩৪.৮২ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।