শেয়ারবাজারে তালিকাভুক্ত ঔষধ ও রসায়ন খাতের জায়ান্ট কোম্পানি বেক্সিমকো ফার্মাসিটিউক্যালস লিমিটেডের (BXPHARMA ) শেয়ারদর অস্বাভাবিকভাবে পতনের কারণ জানে না বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানিটি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির শেয়ারদর অস্বাভাবিকভাবে কমার কারণ জানতে চেয়ে নোটিশ পাঠিয়েছে ডিএসই। এর জবাবে কোম্পানিটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারদর কমছে।
বেক্সিমকো ফার্মাসিটিউক্যালস লিমিটেডের অস্বাভাবিক ভাবে দর পতনের কারণ জানতে চাইলে একজন বাজার বিশ্লেষক জানান মূলত সালমান এফ রহমানের গ্রেপ্তার কারনেই দাম কমছে, এছাড়া কোম্পানিটির নেতিবাচক কোন খারাপ কিছু নেই।