অর্থ লিপি

১ মে ২০২৬ শুক্রবার ১৮ বৈশাখ ১৪৩৩

ঝালকাঠিতে নিহতদের পরিবার পাচ্ছে ৫ লাখ টাকা

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

ঝালকাঠি গাবখান ব্রিজের টোল প্লাজায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারকে পাঁচ লাখ টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। এছাড়া পঙ্গুত্ববরণকারীদেরকে তিন লাখ টাকা ও আহতদের এক লাখ টাকা করে দেওয়ার ঘোষণা দেন জেলা প্রশাসক ফারুহ গুল নিঝুম।

গতকাল বুধবার (১৭ এপ্রিল) বিকালে সরকারের পক্ষে জেলা প্রশাসক ফারুহ গুল নিঝুম এ তথ্য নিশ্চিত করেছেন। ভয়াবহ এই সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত হয়েছেন।

এই ঘটনায় আহত ও তাদের স্বজনরা জানান, বুধবার দুপুর দেড়টার দিকে গাবখান ব্রিজের টোল প্লাজার কাছে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা বেশ কয়েকটি অটোরিকশা ও একটি প্রাইভেটকারকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই আট জন নিহত হন। আহতদের উদ্ধার করে বরিশাল ও ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর মধ্যে ঝালকাঠি সদর হাসপাতালে আরও চার ও বরিশাল শের-ই-বাংলা মেডিক্যালে কলেজ হাসপাতালে দুই জন মার যান।

জানা গেছে, গাবখান ব্রিজের টোলপ্লাজায় ঝালকাঠি শহরমুখী একটি সিমেন্টবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা তিনটি ব্যাটারিচালিত ইজিবাইক ও একটি প্রাইভেটকারকে ধাক্কা দেয়। বাহনগুলোসহ ট্রাকটি পাশের খাদে পড়ে যায়।

দুর্ঘটনায় নিহতরা হলেন- ঝালকাঠি সদর উপজেলার গাবখান এলাকার নজরুল ইসলাম (৩৫), একই উপজেলার ওস্তাগান এলাকার সফিকুল মাঝি (৫০), একই উপজেলার নওপাড়া শেখেরহাটের আতিকুর রহমান সাদি (১১), কাঠালিয়া উপজেলার তালগাছিয়া এলাকার তাহমিনা বেগম (২৫), তার মেয়ে নুরজাহান (৭), রাজাপুর উপজেলার উত্তর সাউথপুর গ্রামের হাসিবুর রহমান (৪০), তার স্ত্রী সোনিয়া বেগম (৩০), তাদের মেয়ে তানিয়া আক্তার (৩), তাহমিদ আক্তার (১), সোনিয়ার সদ্য বিবাহিতা বোন সাউথপুরের নিপা আক্তার (২২) ও তার স্বামী পিরোজপুরের বাসিন্দা বিমান বাহিনীর সদস্য ইমরান হোসেন (২৬), প্রাইভেট কারের চালক রাজাপুর উপজেলার ইব্রাহিম, পিরোজপুরের স্বরূপকাঠী উপজেলার মেসন্ডা এলাকার মো. রুহুল আমিন (৭০) এবং ঝালকাঠি সদর উপজেলার রামনগর এলাকার মো. শহীদুল ইসলাম (৩৫)।

জেলা সিভিল সার্জন ডা. এ এইচ এম জহিরুল ইসলাম বলেন, ঘটনাস্থলেই আট জনকে নিহত পাওয়া যায়। ঝালকাঠি সদর হাসপাতালে আনার পর চার জন মারা যান। এ ঘটনায় ১৪ জন আহত হন। ১০ জনকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। চার জন ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। শেবাচিমে চিকিৎসাধীন অবস্থায় দুই জন মারা যান।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।