অর্থ লিপি

১ মে ২০২৬ শুক্রবার ১৮ বৈশাখ ১৪৩৩

লেনদেনের শীর্ষে থাকা ১০ টি কোম্পানির লেনদেনই ২০৮ কোটি টাকা

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

আজ বুধবার, ১১ জানুয়ারী ২০২৩, দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ শিপিং করপোরেশন (BSC)। আজ কোম্পানিটির ৪১ কোটি ৩০ লাখ ৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বসুন্ধরা পেপার লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩২ কোটি ২৯ লাখ ৫৬ হাজার টাকার।

জেনেক্স ইনফোসিস লিমিটেড ২২ কোটি ৩০ লাখ ৮৬ হাজার টাকার শেয়ার হাত বদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানি গুলোর মধ্যে রয়েছে জেএমআই হসপিটাল, ইন্ট্রাকো, অরিয়ন ফার্মা, সীপার্ল হোটেল, ইস্টার্ন হাউজিং, নাভানা ফার্মা ও অরিয়ন ইনফিউশন।

উল্লেখ্য, আজ ডিএসইর মোট লেনদেন হয়েছে ৫৩২.৪১ কোটি টাকা, এর মধ্যে শুধু আজকের টপ লেনদেন করা  ১০ টি কোম্পানির লেনদেন হয়েছে ২০৮ কোটি টাকা।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।