অর্থ লিপি

৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার ২৩ ভাদ্র ১৪৩৩

আজ রুয়েট, চুয়েট, কুয়েটের ভর্তি পরীক্ষা

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

আজ রবিবার (৩ মার্চ) প্রকৌশল গুচ্ছভুক্ত তিনটি বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা। চুয়েট, কুয়েট ও রুয়েট ক্যাম্পাসে একসঙ্গে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ইতিমধ্যে সকাল ১০টায় দুই গ্রুপের পরীক্ষা শুরু হয়েছে। ‘ক’ গ্রুপের পরীক্ষা চলবে দুপুর ১২টা এবং ‘খ’ গ্রুপের পরীক্ষা চলবে দুপুরে ১টা ৪৫ মিনিট পর্যন্ত।
প্রকৌশল গুচ্ছভুক্ত তিনটি বিশ্ববিদ্যালয় হলো- চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)।

এবারের ভর্তি পরীক্ষায় সংরক্ষিত আসনসহ চুয়েটের ৯৩১টি, কুয়েটের ১ হাজার ৬৫টি এবং রুয়েটের ১ হাজার ২৩৫ টিসহ সর্বমোট ৩ হাজার ২৩১টি আসনের বিপরীতে মোট ২২ হাজার ৮৬৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন। সে হিসেবে প্রতি আসনের জন্য লড়াই করবেন প্রায় ৭ জন ভর্তি প্রত্যাশী শিক্ষার্থী।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।