অর্থ লিপি

৩০ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার ১৭ বৈশাখ ১৪৩৩

বিএটিবিসি স্পট মার্কেটে যাচ্ছে, ফ্লোর উঠবে যেদিন

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য খাতের কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড (BATBC) কোম্পানিটির  নগদ লভ্যাংশের রেকর্ড ডেটের জন্যে স্পট মার্কেটে লেনদেন হবে।

কোম্পানিটি  আলোচিত বছরের জন্য শেয়ার হোল্ডারদের ১০০ শতাংশ নগদ লভ্যাংশ দিবে।

কোম্পানিটি জানিয়েছে যে, আগামীকাল  বুধবার (২৮শে ফেব্রুয়ারি ) স্পটে মার্কেটে লেনদেন শুরু হবে। চলবে বৃহস্পতিবার (২৯ শে ফেব্রুয়ারি) পর্যন্ত।
আগামী রবিবার (৩রা মার্চ) কোম্পানিটির রেকর্ড ডেট। রেকর্ড ডেটের দিন (৩রা মার্চ) কোম্পানিটির লেনদেন বন্ধ থাকবে।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) গত (৬ই ফেব্রুয়ারি) নির্দেশনা মোতাবেক বিএটিবিসি, গ্রামীণফোন এবং রবি আজিয়াটার শেয়ারের উপর থেকে তাদের পরবর্তী রেকর্ড তারিখের পরদিন থেকে ফ্লোর উঠে যাবে।

সেই নির্দেশনা মোতাবেক  ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেডের ফ্লোর তারিখ জানা গেল। আগামী ৩রা মার্চ কোম্পানিটির রেকর্ড তারিখ। রেকর্ড পরবর্তী প্রথম কার্যদিবস (৪ঠা মার্চ), অতএব বিএসইসির গত (৬ই ফেব্রুয়ারি) নির্দেশনা মোতাবেক বিএটিবিসি কোম্পানিটির ৪ঠা মার্চ থেকে শেয়ারে ফ্লোরপ্রাইস থাকবে না।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।