অর্থ লিপি

২০ এপ্রিল ২০২৬ সোমবার ৭ বৈশাখ ১৪৩৩

বাংলাদেশে সীমিত আকারে পেঁয়াজ রপ্তানির সিদ্ধান্ত ভারতের

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

ভারত সরকার বাংলাদেশসহ ৫টি দেশে সীমিত আকারে পেঁয়াজ রপ্তানি কারার সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশ ছাড়া তালিকায় থাকা অন্য দেশগুলো হলো ভুটান, নেপাল, বাহরাইন ও মরিশাস। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশে সরকারি ভাবে এ রপ্তানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ সোমবার (১৯শে ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইকোনমিক টাইমস জানিয়েছে, পেঁয়াজ রপ্তানির ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। দ্বিপক্ষীয় উদ্দেশ্যে সীমিত পরিসরে পেঁয়াজ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে। তবে কি পরিমাণ রপ্তানি করা হবে এ নিয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

জানা গিয়েছে পবিত্র রমজান মাসে দেশের বাজারে মূল্য নিয়ন্ত্রণে রাখতে নির্দিষ্ট পরিমাণে পেঁয়াজ ও চিনি রপ্তানি করতে ভারতের সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি দেয় বাংলাদেশ সরকার।
আরও পড়ুন…

উল্লেখ্য, ভারত বিশ্ব বাজারের দ্বিতীয় বৃহত্তম পেঁয়াজ রপ্তানিকারক ,দেশটি ২০২৩ সালের ৮ই ডিসেম্বর পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয়। পরে এই নিষেধাজ্ঞা চলতি বছরের মার্চ পর্যন্ত বাড়ানো হয়। কারণ, অভ্যন্তরীণ বাজারে ক্রমবর্ধমান দাম নিয়ন্ত্রণ ও নির্বাচনের আগে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে চেয়েছিল দেশটি।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।