আজ সোমবার (১৯শে ফেব্রুয়ারি) দেশের উভয় শেয়ার বাজারে মূল্যসূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এ নিয়ে পরপর ৬ দিন সূচক কমলো। আজ নিয়ে টানা ছয় কার্যদিবস সূচক কমেছে। আজ সূচকের পাশাপাশি লেনদেনও কমেছে। কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ারদর।

বাজার পর্যালোচনায় দেখা যায়, ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২৪.২৫ পয়েন্ট কমে ৬ হাজার ২৫৮.৯৮ পয়েন্টে অবস্থান করছে। অপর দুই সূচকের মধ্যে বাছাই করা ভালো ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ১.৯৯ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৩১.২৮ পয়েন্টে ও ডিএসই শরিয়াহ্ সূচক ৭.৫০ পয়েন্ট কমে ১ হাজার ৩৬১.৩২ পয়েন্টে দাঁড়িয়েছে। আজ বাজারে ৮১৮.৫৮ কোটি টাকা লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৯২৪.৭৩ কোটি টাকা। সে হিসেবে আজ লেনদেন কমেছে ১০৬.১৫ কোটি টাকা।

আজ ডিএসইতে লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯৭ টির, কমেছে ২৪৫ টির। আর অপরিবর্তিত রয়েছে ৫২ টির দর।

আজ ডিএসইতে দাম বৃদ্ধির ভিত্তিতে শীর্ষে থাকা ২০ টি কোম্পানি।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ১০১.২৯ পয়েন্ট। লেনদেন হয়েছে ১৯.৩৩কোটি টাকা। গত দিন লেনদেন হয়েছিল ২৯.১৩ কোটি টাকা। সে হিসেবে আজ লেনদেন কমেছে ৯.৮০ কোটি টাকা।

আজ সিএসইতে লেনদেনকৃত মোট ২৪৮ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬৩ টির, কমেছে ১৫৯ টির। আর অপরিবর্তিত রয়েছে ২৬ টির দাম।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।