অর্থ লিপি

৫ জুন ২০২৬ শুক্রবার ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

শিশুর সর্দি-কাশি ও করণীয়

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

ঠাণ্ডা লাগা বা সর্দি-কাশি হওয়া শিশুদের জন্য একটি নৈমিত্তিক ব্যাপার। আবহাওয়ার সামান্য পরিবর্তন ঘটলেই, বিশেষ করে শীতকালে শিশুদের প্রায়ই ঠাণ্ডা লাগে।

তখন শিশুর নাক দিয়ে পানি বেরোতে থাকে, চোখ জ্বালা-পোড়া করে, হাঁচি হয়, একই সাথে জ্বর থাকতে পারে। কোন কোন ক্ষেত্রে ঠাণ্ডা লাগার পর শিশুর খুব বেশি কাশি হতে পারে। তখন তার বুকে বাশির মত শব্দ করে এবং তার শ্বাসকষ্টও হতে পারে।

সর্দি হলে অনেক সময় শিশুর নাক বন্ধ হয়ে যায়, ফলে সে ঘুমাতে পারে না, খেতে চায় না, অস্বস্তিবোধ করে, কান্নাকাটি করে এবং সর্বোপরি তার বুকে শব্দ শোনা যায়। তাই নাক বন্ধ হয়ে গেলে তা পরিষ্কার করে দেয়া উচিত। কটন দিয়ে হালকা গরম পানি বা অলিভ অয়েলে ভিজিয়ে তা দিয়ে মাঝে মাঝে নাক পরিষ্কার করে দেয়া যেতে পারে। তবে নাক পরিষ্কারের জন্য সরিষার তেল ব্যবহার না করাই উত্তম ।

নরসল নাকের ড্রপ (NORSOL Nasal drop) ৩-৪ ফোটা প্রতি নাকের ছিদ্রে দিনে ৪-৬ বার ব্যবহার করে নাক পরিষ্কার করে দিতে হবে।

নাক দিয়ে বেশি পরিমাণ সর্দি বের হলে এন্টি হিসটামিন সিরাপ বাচ্চাকে প্রয়োজন মত দেওয়া যেতে পারে। যেমন- Syp. Tofen সিরাপ চামচ থেকে ১ চামচ দিনে ১ বার দেওয়া যেতে পারে।

কাশি থাকলে বাচ্চাকে Nectar অথবা Honycol সিরাপ ১-২ চামচ দিনে ৩ বার দেওয়া যেতে পারে।

কাশি বেশি হলে অথবা এর সাথে বুকের ভিতর বাঁশির মত শব্দ থাকলে Syp. Sultolin অথবা Purisal সিরাপ আধা চামচ হতে এক চামচ দিনে ২/৩ বার দেওয়া যেতে পারে।

প্রয়োজনে শিশু বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে।

Author

  • এম.বি.বি.এস, বিসিএস (স্বাস্থ্য) ডিসিএইচ, এফসিপিএস-শিশু (শেষ পর্ব) পিজিপিএন-বোষ্টন ইউনিভার্সিটি (USA) নবজাতক, শিশু ও কিশোর রোগ বিশেষজ্ঞ। লাকসাম জেনারেল হসপিটাল বাইপাস, লাকসাম, কুমিল্লা।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।