দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসির (DSE) ডিএসইএক্স ওডিএসএমইএক্স সূচকের বার্ষিক সমন্বয় করা হয়েছে। পাশাপাশি অর্ধবার্ষিক ব্লু–চিফ সূচকডিএস–৩০ সমন্বয় করেছে ডিএসইর ইনডেক্স কমিটি। এ সমন্বয় আগামীকাল ২১ জানুয়ারিথেকে কার্যকর হবে।
ডিএসইএক্স সমন্বয়ে নতুন করে ১৬টি কোম্পানি যুক্ত হচ্ছে এবং বাদ যাচ্ছে ৮৩টিকোম্পানি। সমন্বয়ের ফলে ডিএসইএক্সে অন্তর্ভুক্ত কোম্পানির মোট সংখ্যা দাঁড়ায় ২৫০।ডিএস–৩০ সমন্বয়ে নতুন করে কোম্পানি যুক্ত হচ্ছে ছয়টি। বাদ পড়ছেও ছয়টি। অন্যদিকেডিএসএমইএক্স সূচকে নতুন করে যুক্ত হচ্ছে তিন কোম্পানি। বাদ পড়ছে না একটিও।সমন্বয়ের ফলে ডিএসএমইএক্সে অন্তর্ভুক্ত কোম্পানির সংখ্যা দাঁড়াচ্ছে ১৬।
২০১৩ সালে ডিএসইএক্স ও ডিএস–৩০ সূচক চালু করে ডিএসই। ডিএসইএক্স বাজারেরমোট ইকুইটি মূলধনের ৯৭ শতাংশ প্রতিফলিত করে। অন্যদিকে বাছাইকৃত ৩০ কোম্পানিরসূচক ডিএস–৩০কে ব্লু চিপ শেয়ার বলা হয়। এছাড়া শরিয়াহ নীতি অনুসারে গঠিতস্টকগুলোর সূচক ডিএসইএস। এসএমই প্লাটফর্মে কেবল একটি সূচকই কার্যকর রয়েছে, তাহলো ডিএসমইএক্স।
প্রতি বছর একবার ডিএসএমইএক্স সূচক সমন্বয় করা হয়। আর বছরে দুবার ডিএস–৩০সূচক ও একবার সমন্বয় করা হয় ডিএসইএক্স সূচক।