অর্থ লিপি

২০ এপ্রিল ২০২৬ সোমবার ৭ বৈশাখ ১৪৩৩

ফিফার বর্ষসেরা একাদশের তালিকায় প্রকাশ, আছেন মেসি-রোনালদো

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

ইউরোপ ছেড়ে লিওনেল মেসিও ক্রিস্টিয়ানো রোনালদো দুজনই যথাক্রমে আমেরিকায় ও সৌদিআরবে গেছেন। শীর্ষ পর্যায়ের ক্লাব ছাড়লেও দুই মহাতারকার কাটতি ও ধার কমেনি একটুও। ক্যারিশমা দেখিয়ে চলেছেন এখনও। মেসির হাত ধর ইন্টার মায়ামি জিতেছে প্রথম শিরোপা। রোনালদো তো গত বছরের সর্বোচ্চ গোলদাতাই হয়েছেন।

ইউরোপিয়ান ক্লাব ফুটবল ছাড়লেও জাতীয় দলের হয়ে এখনও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন মেসি-রোনালদো। তাই তো ফিফার বর্ষসেরা স্কোয়াডে মনোনয়ন পেয়েছেন দুজনই। ফিফপ্রোর বর্ষসেরা একাদশ নির্বাচনের জন্য যে ২৩ সদস্যের স্কোয়াড নির্বাচন করা হয়েছে সেখানেই আছেন এই দুই মহাতারকা। এই তালিকায় আছেন গ্রীষ্মে রিয়াল মাদ্রিদ ছেড়ে সৌদি লিগের দল আল ইত্তিহাদে পাড়ি জমানো করিম বেনজেমাও।

গতকাল বুধবার (৩রা ডিসেম্বর) আন্তর্জাতিক ফুতবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা বর্ষসেরা একাদশ নির্বাচনের জন্য এই প্রাথমিক স্কোয়াড ঘোষণা করে। ২৮ হাজার পেশাদার ফুটবলারের ভোটের ভিত্তিতে আগামী ১৫ই জানুয়ারি লন্ডনে ঘোষণা করা হবে ফিফা বর্ষসেরা একাদশ।

২৩ সদস্যের স্কোয়াডে আছেন ৩ গোলরক্ষক, ৬ ডিফেন্ডার এবং ৭জন করে মিডফিল্ডার ও ফরোয়ার্ড। তালিকায় সর্বোচ্চ ১০জন আছেন ইংলিশ লিগ থেকে। গত মৌসুমে ট্রেবলজয়ী ম্যানচেস্টার সিটি থেকেই আছেন ৯জন। লা লিগার আছেন ৭জন। যাদের মধ্যে অলকায় গুণগান গত মৌসুমে ম্যানচেস্টার সিটিতে ছিলেন।

দেশের হিসেবে সবচেয়ে বেশি ৪জন আছেন ইংল্যান্ডের। ব্রাজিল ও পর্তুগালের আছেন ৩জন করে।

২০২২ সালের ডিসেম্বর থেকে ২০২৩ সালের আগস্ট পর্যন্ত সময়ের পারফরম্যান্সের ভিত্তিতে খেলোয়াড়দের বাছাই করা হয়েছে। এই সময়ে অন্তত ২৩ ম্যাচ খেলেছেন, শুধু এমন খেলোয়াড়দেরই তালিকার জন্য বিবেচনা করা হয়েছে।

ফিফার বর্ষসেরা একাদশের ২৩ সদস্যের স্কোয়াড
গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ, থিবো কোর্তোয়া, এডারসন;

ডিফেন্ডার: ফন ডাইক, জন স্টোন্স, কাইল ওয়াকার, এদার মিলিতাও, রুবেন দিয়াস, রুডিগার,

মিডফিল্ডার: কেভিন ডি ব্রুইনা, রদ্রি, বের্নার্দো সিলভা, লুকা মদ্রিচ, জুড বেলিংহাম, ফেদেরিকো ভালভার্দে, ইলকায় গুন্দোয়ান,

ফরোয়ার্ড: করিম বেনজেমা, কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হলান্ড, হ্যারি কেইন, ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসি ও ভিনিসিউস জুনিয়র।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।