বিএনপি থেকে দল বদল করা ঝালকাঠি-১(রাজাপুর) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ব্যারিস্টার শাহজাহান ওমরের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়েছে। হলফনামায় সাজা খাটার তথ্য উল্লেখ না করায় হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ওই আসনের ভোটার নাসরিন খানম এ রিটটি করেন।
হাইকোর্টের বিচারপতি আবু তাহের মোঃ সাইফুর রহমান ও বিচারপতি মোঃ বশির উল্লাহর সমন্বয়ে গঠিত অবকাশকালীন বেঞ্চে শুনানি হওয়ার কথা রয়েছে।
এর আগেও শুক্রবার (১৫ই ডিসেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে করা আপিল আবেদনের শুনানিতে ঝালকাঠি-১ আসনে নৌকার প্রার্থী শাহজাহান ওমরের বিরুদ্ধে করা প্রার্থিতা বাতিলের আবেদন নাকচ করে ইসি। এর ফলে তার প্রার্থিতা বহাল থাকে।
জানা গেছে, গত ৯ই ডিসেম্বর বিএনপি থেকে দল বদল করে আওয়ামী লীগে যোগ দেয়া শাহজাহান ওমরের বিরুদ্ধে মামলার তথ্য গোপন করার অভিযোগ এনে; তার প্রার্থিতা বাতিলে ইসিতে আপিল করেন একই আসনের স্বতন্ত্র প্রার্থী মনিরুজ্জামান। কমিশন সেই আপিল নামঞ্জুর করে ওমরের ওমরের প্রার্থিতা বহাল রাখেন।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।