অর্থ লিপি

৫ জুন ২০২৬ শুক্রবার ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের গাজা ইস্যুতে তৃতীয়বারের মতো ভোট স্থগিত

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভোট তৃতীয়বারের মতো স্থগিত হয়েছে। স্থানীয় সময় বুধবার (২০শে ডিসেম্বর) এই ভোট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এর আগে, মঙ্গলবার দ্বিতীয় দফায় এবং সোমবার প্রথম দফায় নিরাপত্তা পরিষদের ভোট স্থগিত হয়।  তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি এ  খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার কাউন্সিলের ১৫ সদস্য এই প্রস্তাবে ভোট দেবেন বলে আশা করা হচ্ছে।

সংযুক্ত আরব আমিরাতের খসড়া প্রস্তাবটিতে নিরাপদ এবং নিরবচ্ছিন্নভাবে মানবিক সহায়তা প্রবেশের জন্য জরুরি ভিত্তিতে যুদ্ধবিরতি দেওয়া এবং টেকসইভাবে এই সংঘাত বন্ধে জরুরি পদক্ষেপের নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

প্রস্তাবটিতে আরও বলা হয়, আন্তর্জাতিক আইনের অধীনে সংঘাত জড়িত সব পক্ষকে অবশ্যই তাদের সীমা মেনে চলতে হবে। সেইসঙ্গে জাতিসংঘের একটি পর্যবেক্ষণ ব্যবস্থা দ্রুত মোতায়েন করারও অনুরোধ জানানো হয়েছে।

গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, ৭ই অক্টোবর হামাসের হামলার পর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় ২০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের অধিকাংশেই নারী ও শিশু। এছাড়া এই সংঘাতে আহত হয়েছে আরও ৫২ হাজার ৫৮৬ জন।

ইসরায়েলের আক্রমণে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা। এ হামলায় উপকূলীয় অঞ্চলের অর্ধেক হাউজিং স্টক ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। ঘনবসতিপূর্ণ এই অঞ্চলে বাস্তুচ্যুত হয়েছে প্রায় ২০ লাখ মানুষ। তারা তীব্র খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটের মধ্যে রয়েছেন।

ইাসরায়েলি কর্তৃপক্ষের দাবি, হামাসের হামলায় দেশটির প্রায় এক হাজার ২০০ নাগরিক নিহত হয়েছে। ধারণা করা হচ্ছে, আরও ১৩০ জনের বেশি মানুষ এখনও হামাস যোদ্ধাদের হাতে জিম্মি রয়েছেন।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।