সকল জল্পনা কল্পনাকে অতিক্রম করে শেষ পর্যন্ত বিএনপির শীর্ষ নেতা এবং ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর (বীর উত্তম) এমপি ইলেকশন করছেন।তিনি আজ বৃহস্পতিবার (৩০শে নভেম্বর) বিকালে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, হ্যাডম আছে বলেই তো নেত্রী আমাকে ১ ঘণ্টার ভেতর নমিনেশন দিয়েছে।
উল্লেখ্য, এই ঘটনার পর তিনি বিএনপি থেকে আজ বহিষ্কৃত হয়েছেন।
তৃণমূল বিএনপি ও বিএনএম সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শাহজাহান ওমর বলেন, ‘রাবিশ পার্টি’. এগুলো তো ফকিন্নি-ননসেন্স পার্টি। ২-৩ কোটি টাকা পাইছে দাঁড়ায় গেছে। আরে হ্যাডম থাকলে সরাসরি যাও। আমি আজকে ১টার সময় গিয়ে, ২টার সময় মনোনয়ন নিয়ে আসছি। হ্যাডম আছে বলেই তো নেত্রী আমাকে ১ ঘণ্টার ভেতর নমিনেশন দিয়েছে, আর যাকে আগে দিয়েছিল তাকে বাদ দিয়েছে। আমি শাহজাহান ওমরের প্রেসিডেন্ট-প্রাইম মিনিস্টার যেকোন জায়গায় ফ্রি এক্সেস (প্রবেশাধিকার)।
বিএনপির সঙ্গে সম্পর্কের বিষয়ে তিনি বলেন, ২০২২ সালেই আমি দল থেকে অবসরের চিঠি দিয়েছি। তারপরও আমি বিএনপিতেই ছিলাম। ৪৫ বছর বিএনপির রাজনীতি করার পর এখন আমি আওয়ামী লীগে যোগদান করেছি। আমি এখন ঘোষণা দিয়ে বলছি, বিএনপির সব ধরনের পদবি থেকে পদত্যাগ করেছি এবং এখন থেকে আমি বিএনপির কেউ না।
নির্বাচনে বিএনপির আর কোন নেতা যাচ্ছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, এ বিষয়ে আমার জানা নেই। আমার সঙ্গে কারও সম্পর্ক নেই। আমি গতকাল সন্ধ্যায় জেল থেকে বের হলাম। জেলের ভেতর কথা হবে কি করে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।