অর্থ লিপি

২১ এপ্রিল ২০২৬ মঙ্গলবার ৮ বৈশাখ ১৪৩৩

বেস্ট হোল্ডিংসের শেয়ার সাধারণ বিনিয়োগকারীরা পাবেন ২৪ টাকা দরে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

বুক বিল্ডিং পদ্ধতির প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজারে আসার প্রক্রিয়ায় থাকা বেস্ট হোল্ডিংস লিমিটেডের শেয়ার বিক্রির নিলাম শেষ হয়েছে। নিলামে কোম্পানিটির শেয়ারের মূল্য নির্ধারিত হয়েছে ৩৫ টাকা।

নিলামে যোগ্য বিনিয়োগকারী (Eligible Investor) তথা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের পক্ষ থেকে ৯৮টি প্রস্তাব জমা পড়ে। এতে ৮৩টি প্রস্তাব সফল হয়েছে। এসব প্রস্তাবের বিপরীতে কোম্পানিটি শেয়ার বরাদ্দ করবে।

প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রির প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় কোম্পানিটি এখন সাধারণ বিনিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রির প্রস্তাব করবে। বিএসইসির নির্দেশনা অনুসারে, কাট-অফ মূল্য থেকে ৩০ শতাংশ কম দামে তথা ২৪ টাকা দরে সাধারণ বিনিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রির প্রস্তাব করা হবে। কোম্পানিটি  জানিয়েছে যে ,শীঘ্রই কোম্পানি পক্ষ থেকে সংক্ষিপ্ত প্রসপেক্টাস প্রকাশ করা হবে, যাতে শেয়ার কেনার আবেদন ও টাকা জমা নেওয়ার সময়সূচির উল্লেখ থাকবে।

উল্লেখ্য ভ্রমণ  ও অবকাশ খাতের কোম্পানি বেস্ট হোল্ডিংস লিমিটেড আইপিওর মাধ্যমে বাজার থেকে ৩৫০ কোটি টাকা সংগ্রহ করবে। এই অর্থ কোম্পানিটির বিভিন্ন চলমান প্রকল্প বাস্তবায়ন, ব্যাংক ঋণের একাংশ পরিশোধ ও আইপিওর ব্যয় নির্বাহে ব্যবহার করা হবে।

বুক-বিল্ডিং পদ্ধতির আইপিও প্রক্রিয়ার অংশ হিসেবে বিডিং বা নিলামের মাধ্যমে যোগ্য বিনিয়োগকারী (Eligible Investor) তথা প্রাতিষ্ঠানিক বিনীয়োগকারীদের কাছে শেয়ার বিক্রি করার জন্য ইলেকট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেমে নিলামের আয়োজন করা হয়। গত ২০ নভেম্বর, সোমবার বিকাল ৪ টায় এই নিলাম শুরু হয়, আর তা ২৩ নভেম্বর, বৃহস্পতিবার বিকাল ৪টা পর্যন্ত চলে।

কোম্পানি থেকে জানানো হয় বেস্ট হোল্ডিংস শেয়ার সাধারণ বিনিয়োগকারীরা পাবেন ২৪ টাকা দরে,এই দামে শেয়ার ক্রয় করে বিনিয়োগ করলে ভবিষ্যতে শেয়ার হোল্ডারগন ভালো মুনাফা পাবেন।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।