আজ সোমবার (২৭শে নভেম্বর) আইবিসিসিআই নির্বাচনি বোর্ডের চেয়ারম্যান মোঃ শামসুল আলম ফলাফল ঘোষণা করেন। ভারত-বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (আইবিসিসিআই) চেয়ারম্যান পুনর্নির্বাচিত হয়েছেন নিটল মোটরস লিমিটেডের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমাদ।
প্রতিবেশী দুই দেশের ব্যবসায়ীদের এই সংগঠনটির আগামী দুই বছরের মেয়াদে (২০২৩-২০২৫) দায়িত্ব পালন করবেন তিনি। সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নির্বাচনি বোর্ডের অপর দুই সদস্য ছিলেন, বিজয় কুমার কেজরিওয়াল ও মোঃ কোহিনুর ইসলাম।
আবদুল মাতলুব আহমাদ দেশের ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সাবেক সভাপতি।
একইসঙ্গে এইচএসটিসি লিমিটেডের চেয়ারম্যান ও কনসাল কোরের ভাইস-প্রেসিডেন্ট এম শোয়েব চৌধুরী এবং সান ফার্মাসিউটিক্যালস (বাংলাদেশ) লিমিটেডের কান্ট্রি হেড সঞ্জয় বসুকে চেম্বারের ভাইস-প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করা হয়েছে।
আইবিসিসিআই ২৪ সদস্যের নতুন পর্ষদে স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার কান্ট্রি হেড অমিত কুমার সংগঠনটির মহাসচিব, কোয়ালিটি এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল ওয়াহেদ যুগ্ম মহাসচিব এবং বাংলাদেশ সিস্টেম টেকনোলজি লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সুলতান আহমেদ কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।