অর্থ লিপি

১৩ মার্চ ২০২৬ শুক্রবার ২৮ ফাল্গুন ১৪৩২

শীতে গলা ব্যথা ও করণীয়

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

শীত  কড়া নেড়েছে সবার দুয়ারে। এখনই সকাল, সন্ধ্যা ও রাতের বাতাসে ঠান্ডার আমেজ থাকে। এই আগমনী শীতের সময়ে ও সামনের সময়ে যাদের ঠান্ডা লাগার সমস্যা আছে, তাদের এই সময়ে সর্দিকাশি হতেই পারে। এ সময় খাওয়ার সময় গলায় ব্যথা, গলা খুসখুস করা, ঢোঁক গিলতে না পারার মতো লক্ষণগুলো দেখা দিতে পারে।

ঠান্ডার এই সমস্যায় আমরা কম-বেশি সকলেই ভুগে থাকি। তবে  এসব রোগে ভয় পাওয়ার কিছুই নেই। একটু সতর্কতা অবলম্বন করলে আপনি এ ধরনের মৌসুমী গলাব্যথা থেকে ছুটি পেতে পারেন।

মূলত ভাইরাস সংক্রমণের ফলে সৃষ্ট প্রদাহের কারণে গলা ব্যথা হতে পারে। এ ছাড়া আরও নানা কারণে গলার ব্যথা হতে পারে।

আমরা শীতে ভালো থাকতে যা করতে পারি তা নিম্নে দেয়া হল

  • উচ্চস্বরে কথা বলবেন না। কম কথা বলুন।
  • হালকা গরম পানির সঙ্গে লবণ মিশিয়ে গড়গড়া করলে গলা ব্যথায় আরাম পাওয়া যায়।
  • গলাকে বিশ্রাম দিন।
  • ভুলেও ঠান্ডা পানি পান করবেন না।
  • কুসুম গরম পানি পান করুন। গলা ব্যথায় চা ভালো কাজ করে।
  • গলা ব্যথা সারাতে প্রাকৃতিক উপাদান, যেমন: আদা, লবঙ্গ ও মধুও উপকারী। এই সময় গরম পানির সঙ্গে লেবু বা মধু মিশিয়ে খেতে পারেন।
  • দীর্ঘদিন গলা ব্যথার সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

 

 

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।