বাংলদেশের প্রেক্ষাপটে রাজনীতি এখন একটি ব্যবসা ক্ষেত্রে পরিনত হয়েছে। তাই তো রাজনীতিবিদদের সঙ্গে শামিল হয়েছেন নামকরা ব্যবসায়ীরা, প্রশাসন ও পুলিশের সাবেক শীর্ষস্থানীয় কর্মকর্তা, ক্রীড়া, বিনোদনসহ বিভিন্ন অঙ্গনের তারকারা।
রাজনীতি থেকে ব্যবসা বন্ধ হলে প্রকৃত রাজনীতি দেখতে পাওয়া যেত। প্রকৃত রাজনৈতিক নেতা দেখা যেত তাদের কাছে দেশ উপকৃত হতো।
এক সময় রাজনীতি করতে এসে মানুষ গরীব হয়ে যেত। ইদানীং রাজনীতি করলে মানুষ আঙুল ফুলে কলা গাছ হচ্ছে, তাই তো মানুষ টাকা ও ক্ষমতার জন্যে রাজনীতি করছে।
চলতি নির্বাচনে হাজার হাজার মানুষ নির্বাচন করার উদ্দেশ্যে মনোনয়ন ফরম কিনেছেন, মনোনয়ন প্রত্যাশীদের তালিকা বিশ্লেষণে দেখা গেছে, রাজনীতিবিদদের বাইরে ক্রিকেটার, ব্যবসায়ী, অভিনেতা–অভিনেত্রী, সাবেক আমলা, সাবেক পুলিশ, সেনা কর্মকর্তা, চিকিৎসক, কূটনীতিক, সাংবাদিক, শিক্ষকসহ প্রায় সব পেশার ব্যক্তিরা আছেন। নেই শুধু তৃণমূল পর্যায়ের আপামর জনগনের, জনদরদী, জনগনের জন্যে নিবেদিত জনগনের কল্যানে জীবন ব্যয় করা সেই প্রকৃত রাজনীতিবিদ।কেননা এখন টাকার রাজনীতির কাছে প্রকৃত রাজনীতির কোন মূল্যায়ন নেই।
এক সময় এলাকার মানুষের প্রানপ্রিয় জনদরদী নেতৃবৃন্দ জনপ্রতিনিধিত্ব করত, আশ্চর্যজনক হলেও সত্য এখন রাজনীতিবিধদের সাথে জনগনের কোন যোগাযোগই নেই বললেই চলে। আরও মজার ব্যাপার এখন ক্ষেত্র বিশেষ নিজের এলাকার জনপ্রতিনিধিদের নাম ও জানেননা এলাকার জনগন।