অর্থ লিপি

৫ জুন ২০২৬ শুক্রবার ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

ভারত-অস্ট্রেলিয়া ফাইনাল ম্যাচের বৃষ্টির হালচাল

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

বৃষ্টি প্রকৃতির এক অসাধারণ বিষয়। যা প্রকৃতির জন্য জরুরী। বৃষ্টি নিয়ে আছে শত শত গান, কবিতা ও গল্প। বৃষ্টি শুরু হলেই কবি লেখকদের পাশাপাশি উঠে আসে প্রচুর সিজনাল কবি সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিন্তু  ক্রিকেটের ক্ষেত্রে দেখা যায় একেবারেই আলাদা চিত্র। এই খেলায় বৃষ্টিকে বেরসিক বলে অ্যাখ্যা দেন অনেকে। বৃষ্টি পণ্ড করে দেয় সমস্ত আয়োজন। চলুন এবার ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল ম্যাচের আগে বৃষ্টির হালচাল জেনে নেওয়া যাক।

আজ রোববার (১৯শে নভেম্বর) দুপুর আড়াইটায় ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। ম্যাচটিতে দুদলই জয়ের জন্য মুখিয়ে রয়েছে। তবে বৃষ্টি সেখানে জল ঢেলে দিলে জয় হবে না কারও।

ম্যাচটিতে বৃষ্টি নিয়ে ক্রিকেট ভক্তদের জন্য রয়েছে সুখবর। আহমেদাবাদের আবহাওয়ার বরাত দিয়ে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, এ দিন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। দিনে রৌদ্রোজ্জ্বল পরিষ্কার আকাশ থাকবে। আর সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। সন্ধ্যায় দিকে কিছুটা আর্দ্রতা বাড়তে পারে।

চলতি বিশ্বকাপে বৃষ্টির তেমন বাধা দেখা যায়নি। দ্বিতীয় সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া ম্যাচ কিছু সময়ের জন্য বন্ধ থাকলেও পরে ভালোভাবে সেটি শেষ হয়েছে। এর আগে কয়েকটি ম্যাচের আগের রাতে বৃষ্টি বা আকাশে মেঘ থাকলেও খেলা চালিয়ে নিতে অসুবিধা হয়নি।

এ দিকে ফাইনাল ম্যাচে বৃষ্টির কারণে আজকে খেলা শেষ না হলেও রাখা হয়েছে রিজার্ভ ডে। কাল সোমবার (২০শে নভেম্বর) রাখা হয়েছে ফাইনাল ম্যাচের রিজার্ভ ডে। এর আগে সেমিফাইনাল ম্যাচেও একদিন করে রিজার্ভ ডে রাখা ছিল। তবে সেগুলোতে নির্ধারিত দিনেই খেলা শেষ করা গেছে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।