অর্থ লিপি

১৪ সেপ্টেম্বর ২০২৬ সোমবার ৩০ ভাদ্র ১৪৩৩

বিএটিবিসি কোম্পানির কারখানা ও প্ল্যান্টে নতুন বিনিয়োগের সিদ্ধান্ত

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য খাতের বহুজাতিক কোম্পানি বিট্রিশ আমিরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড (BATBC) রুফটপ সোলার প্যানেল এবং স্টিম প্রি-সিজার ইউনিটে ও কোম্পানির ফাইবেক্স প্লান্টে অবকাঠামোগত উন্নয়নের জন্য বিনিয়োগ করবে।কোম্পানিটি জানিয়েছে যে ,কোম্পানিটি নতুন এই প্রকল্পে ৩৩.২১ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।

কোম্পানিটি আরও জানিয়েছে যে কোম্পানিটির সোলার প্যানেল সিস্টেমে বিনিয়োগ করলে ৫০ শতাংশ কার্বন-ডাই অক্সাইড নির্গমন কমাবে এবং ৫০ শতাংশ পুর্নবীকরণ বিদ্যুৎ ব্যবহারের যাত্রায় প্রবেশ করবে।কোম্পানিটির ফাইবেক্স প্লান্টে বিনিয়োগ তামাক কণাকে রূপান্তরিত করবে,যা আগে তামাকের পাতার মত ব্যবহারযোগ্য কাঁচামাল ছিল।

প্রকল্পটিতে বিনিয়োগের জন্য কোম্পানিটির নগদ প্রবাহের উপর ভিত্তি করে নিজস্ব অর্থায়ন এবং ব্যাংক থেকে অর্থায়ন করা হবে।

কোম্পানিটির সাভারে কারখানায় সোলার প্যানেলের জন্য আনুমানিক ২৪.৩৭ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। এছাড়া মানিকগঞ্জের ফাইবেক্স প্লান্টের জন্য ৮.৮৪ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে।

খবর টি আজ ডিএসইর নিউজ বিভাগে প্রকাশিত হয়েছে ।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।