বিশ্বকাপে আজকের দিনের একমাত্র ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি নেদারল্যান্ডস। জয় দিয়ে আসর শুরু করায় আত্মবিশ্বাসী হয়েই মাঠে নামবে ব্ল্যাকক্যাপসরা। অন্যদিকে, পাকিস্তানকে কিছুটা হলেও ভোগান্তিতে ফেলা ডাচ বাহিনী চাইছে প্রথম জয় তুলে নিতে।
হায়দ্রাবাদের রাজীবগান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর আড়াইটায়।
এবারের বিশ্বকাপের উদ্বোধনী দিনে ছিল না জমকালো আয়োজন। তবে ঠিকই দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে উদ্বোধনী ম্যাচটি স্মরণীয় করে রেখেছে নিউজিল্যান্ড। কিউই ঝড়ে রীতিমত উড়ে গেছে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড।
দাপুটে জয়ের ধারাবাহিকতা দ্বিতীয় ম্যাচও ধরে রাখার আশা নিউজিল্যান্ডের। প্রতিপক্ষ নেদারল্যান্ডস হলেও হালকাভাবে নিচ্ছে না ব্ল্যাকক্যাপসরা। ডাচদের হারিয়ে সেমির পথে নিজেদের নিরাপদ রাখতে চায় কিউই বাহিনী। প্রথম ম্যাচে ৯ উইকেটের বড় জয় পেয়েছে দলটি।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।