স্বভাব কবি রাধাপদ সরকার এর জন্ম কুড়িগ্রামের নাগেশ্বরী’র ভিতরবন্দ গ্রামে। সম্প্রতি তিনি দুর্বৃত্তের হামলার শিকার হয়েছেন- তারই প্রতিবাদে কয়েকটি হাইকু
# ১
আশ্বিন মাসে
রাধাপদের গাঁয়ে
সাপেরা নাচে।
#২
ঘুম ভাঙায়
রাধাপদের কবিতা
কাশফুলের।
#৩
গহীনে বর্ষা
রঙতাল ঝঙ্কারে
কাঁপে উঠান।
#৪
চেনা কৌশলে
হারায় রাধাপদ
ভাদ্র কবিতা।
#৫
নাগেশ্বরীতে
রাধাপদের কবিতা
বৃষ্টি নামায়।
#৬
মরা কার্তিকে
জল ও দানা খোঁজে
রাধার চোখ।
#৭
রঙের তালে
ভেতরবন্দের রাধা
তুলেছে ঝড়।
#৮
শ্রাবণ শেষে
কুড়িগ্রামের কুঁড়ি
সৌরভে ভাসে।
#৯
শিউলি ঝরে
রাধার রঙতালে
শ্রাবণ সুরে।
#১০
রাধার গায়ে
জবারঙা আঁচড়
কাটে কেউটে।