আজ বুধবার ,৪ অক্টোবর , ২০২৩ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জলিমিটেডের (ডিএসই) মূল্য সূচক উঠানামার মধ্য দিয়ে দিন শেষে নাম মাত্র ০.৩৪ পয়েন্টবেড়ে আজকের বাজার লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনগতদিনের চেয়ে কমেছে।
আজ ডিএসইতে মোট ৪৫০.৯৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত কর্মদিবসে ডিএসইতে ৪৯৭.১৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ গত কর্মদিবসের চেয়ে লেনদেন কম হয়েছে ৪৬.১৯ কোটি টাকার।
আজকের বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ০.৩৪ পয়েন্টবেড়ে অবস্থান করছে ৬২৬২.৭৮ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহসূচক ০.৭৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৫৬.০৬ পয়েন্টে এবং ডিএস ৩০ সূচক ০.৮২পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২১৩৫.৩৭ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট লেনদেন হয়েছে মোট ৩০৩ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের। এরমধ্যে দাম বেড়েছে ৬৪ টির, দাম কমেছে ৭৫ টির এবং দাম অপরিবর্তিত রয়েছে ১৬৪ টিকোম্পানির।
আজ ডিএসইতে দাম বৃদ্ধির শীর্ষ ২০ তালিকার ১০ টি খাতের শেয়ার ছিল।আজ খাতভিত্তিক লেনদেনে ইন্সুরেন্স ও খাদ্য খাতের শেয়ারের আধিপত্য ছিল।
আজ ডিএসইর সারাদিনের লেনদেন ছিল নিস্প্রাণ। আজ লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের ৩ টি হাউজে গিয়ে হাউজের অফিসারদের ও বিনিয়োগকারীদের সাথে কথা বলে জানা গেল তারা দুশ্চিন্তায় আছেন।বাজারে এক এক সময় এক শেয়ারের মুভমেন্টে যাওয়ায় বিনিয়োগকারীরা দুশ্চিন্তায় থাকে।ইদানিং বাজার নিয়ে আশাবাদী হতে পারছেন না বিনিয়োগকারীগন। একজন অভিজ্ঞ প্রবীণ বিনিয়োগকারী জানান,বাংলাদেশের সব ব্যবসা বানিজ্য থেকে শুরু করে দেশের সবকিছু স্বাভাবিক চললেও শেয়ার বাজার কেন নিস্প্রাণ হয়ে আছে।কিন্তু কেন এই খাত নিস্প্রভ হয়ে আছে কেউ বুঝতে পারছেন না।তার কথা এটা কি দেশের কিছু না যে সরকারের কোন ভূমিকা নেই শেয়ার বাজার নিয়ে। তিনি আমাদের জানান প্লিজ আপনারা লিখুন আমাদের সমস্যা নিয়ে।তিনি অতি দুঃখের সাথে গালি দিয়ে বলেন চোর বাটপারদের কারণে শেয়ার বাজারের এত খারাপ অবস্থা।আল্লাহ ওদের বিচার করুক।
বাজারের সার্বিক পরিস্থিতি নিয়ে শেয়ার বাজার সংশ্লিষ্ট একজন অভিজ্ঞ বাজার বিশ্লেষক এর সাথে টেলিফোনে আলাপ কালে নাম প্রকাশ না করার শর্তে জানান মূলত বাজার স্থবির হয়ে থাকার মূল কারণ বাজারের অনিয়ম,অস্বচ্ছতা আজেবাজে শেয়ার লিস্টিং হয়ে বাজারের ভিত্তি নস্ট হওয়া।কারসাজি ,ইনসাইডার ট্রেডিং ,গেম্বেলিং এ সহায়তা করা এবং সিডিবিএল এর তথ্য চুরি হওয়া ,মূলত এই সব কারণে বাজারের ভিত নস্ট হয়ে গিয়েছে ।তাছাড়া চলমান রাজনৈতিক অস্থিরতার পেনিক তো আছেই।