অর্থ লিপি

২০ এপ্রিল ২০২৬ সোমবার ৭ বৈশাখ ১৪৩৩

বন্দুক হামলা যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ে, আহত ৪

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

যুক্তরাষ্ট্রের বাল্টিমোরে অবস্থিত মরগান স্টেট ইউনিভার্সিটিতে বন্দুক হামলার খবর পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে, এতে আতঙ্ক ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার অনুরোধ জানানো হয়।

বাল্টিমোর পুলিশ বিভাগ সামাজিক মাধ্যম ‘এক্স’-এ জানায়, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ কর্মকর্তারা। ঝুঁকিপূর্ণ জায়গাটি ত্যাগ করে শিক্ষার্থীদের আশ্রয়ে যেতে বলেছি আমরা।

পুলিশের মুখপাত্র ভেরনন ডেভিস স্থানীয় সংবাদমাধ্যম বাল্টিমোর ব্যানারকে বলেছেন, ‘বন্দুকধারীর হামলায় কমপক্ষে ৪ জন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের শারীরিক অবস্থা তাৎক্ষণিকভাবে আমরা জানতে পারিনি। তবে সংকটাপন্ন মনে হচ্ছে না।’

অস্ত্রধারীকে এখনও আটক করা সম্ভব না হলেও অভিযান চলছে নিরাপত্তা বাহিনীর। ঘটনাস্থলে পুলিশের একটি হেলিকপ্টার চক্কর দিতে দেখা গেছে।

১৮৬৭ সালে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টি শিক্ষার্থী রয়েছে ৯ হাজারের মতো। যুক্তরাষ্ট্রে প্রায়শই বিশ্ববিদ্যালয়, সুপার ও রেস্তোরাঁসহ বিভিন্ন জায়গায় বন্দুক হামলার ঘটনা ঘটছে। এতে বাড়ছে প্রাণহানি। ফলে বন্দুক আইন আরও কঠোর করার দাবি জানিয়ে আসছে বিভিন্ন মহল।

সূত্র: এপি, সিএনএন

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।