পুঁজিবাজারে তালিকাভুক্ত ইঞ্জিনিয়ারিং খাতের কোম্পানি নাহি এলুমিনিয়াম কম্পোজিট প্যানেল লিমিটেডের (NAHEEACP ) পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২৬শে সেপ্টেম্বর বিকাল ৫ টা ৩০ মিনিটে কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
উক্ত সভায় ৩০ জুন ২০২৩ তারিখে সমাপ্ত হিসাব বছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে, পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।
আগের বছর কোম্পানিটি শেয়ার হোল্ডারদের ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।
উল্লেখ্য, কোম্পানি টি বহুদিন যাবৎ লেনদেন হচ্ছেনা। এই শেয়ারটির বিনিয়োগকারীরা বহুদিন যাবৎ অস্বস্তিতে আছেন।