অর্থ লিপি

৩০ জুলাই ২০২৬ বৃহস্পতিবার ১৫ শ্রাবণ ১৪৩৩

নগদ ও বোনাস লভ্যাংশ ঘোষণা ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক ও হোম অ্যাপ্লায়েন্স উৎপাদক প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির (WALTON) গত ৩০ শে জুন ২০২৫ তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।

কোম্পানিটি  শেয়ার হোল্ডারদের মোট ১৮৫ শতাংশ লভ্যাংশ দিবে, এর মধ্যে নগদ ১৭৫ শতাংশ নগদ লভ্যাংশ ( অর্থাৎ প্রত্যেক শেয়ারে শেয়ার হোল্ডারা ১৭.৫০ টাকা পাবেন) এবং ১০ শতাংশ বোনাস  লভ্যাংশ  ।

আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৩৪.২২ , যা আগের বছর ৪৪.৭৮ টাকা ছিল।

শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাস ফ্লো হয়েছে ৫৮.২০ টাকা, যা আগের বছরে  ছিল ৫৬.৯৬ টাকা। কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য হয়েছে ৩৯৯.৭৪ টাকা, যা আগের বছরে ছিল ৩৭৯.৩০ টাকা।

আগামী ২৮ অক্টোবর ২০২৫, ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণসভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখ ।

উল্লেখ্য, গতবছর কোম্পানিট ৩৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

আগামীকাল কোম্পানিটি নো লিমিট প্রাইজে লেনদেন হবে। অর্থাৎ আগামীকাল কোম্পানিটি যত খুশি দাম বাড়তে ও কমতে পারবে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।