পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানিও বিদ্যুৎ খাতের কোম্পানি এমজেএল বাংলাদেশ পিএলসি (MJLBD) ৫০ বিঘা জমির একটি শিল্প প্লট কেনার জন্য বিক্রেতার সাথে একটিসমঝোতা চুক্তি সম্পন্ন করেছে। চুক্তি অনুয়ায়ী কোম্পানিটি মৌজা–শিমরাইল, থানা–সিদ্ধিরগঞ্জে ৫০ বিঘা শিল্প প্লট কিনবে।
কোম্পানি জানিয়েছে যে,কোম্পানির পরিচালনা পর্ষদ সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জে শিল্প প্লট কিনবে। এতে কোম্পানিটির ৯৫ কোটি টাকা ব্যয় হবে। ভবিষ্যৎ ব্যবসা সম্প্রসারণের জন্য কোম্পানিটি প্লট কিনবে।
জমি সম্পর্কিত সকল তথ্য বৈধ বলে জানিয়েছে কোম্পানিটি।
খবর টি আজ ডিএসইর নিউজ বিভাগে প্রকাশিত হয়েছে ।