প্রলোভন দেখিয়ে ক্যাম্প থেকে বের করে পাচারকালে কক্সবাজারে শহরের বাস টার্মিনাল এলাকায় ৩৩ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। এ সময় জয়নাল নামে এক দালালকেও আটক করে।
পুলিশ বলছে, প্রথমে তাদের চট্টগ্রামে রাখার কথা থাকলেও পরে ভারতসহ বিভিন্ন দেশে পাচারের করতো দালাল। আটক দালালও পুরান রোহিঙ্গা। তার বাড়ি উখিয়ার বালুখালী ক্যাম্প-২০ এ। এ ছাড়াও পালিয়ে গেছে অপর দালাল সাতকানিয়া উপজেলার কেরাণীহাট সদাহা এলাকার দিল মোহাম্মদের ছেলে ফয়সাল (২৫)।
আজ সোমবার (১৪ই আগস্ট) সকালে আটক দালালের বিরুদ্ধে মানবপাচার মামলার প্রক্রিয়া চলছে উল্লেখ করে কক্সবাজার জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শাকিল আহমেদ জানান, রবিবার রাতে পাচারের উদ্দেশে কক্সবাজার শহরের বাস-টার্মিনালের শ্যামলী পরিবহনের কাউন্টারের সামনে রোহিঙ্গাদের একটি দল অবস্থান করছে এমন খবরে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়।
সেখান থেকে ১০ নারী, ৭ পুরুষ ও ১৬ শিশুকে উদ্ধার করে। এ সময় পালানোর চেষ্টাকালে এক দালালকে আটক করা হলেও আরও একজন পালিয়ে যায়।
তিনি বলেন, প্রাথমিকভাবে জেনেছি, প্রলোভন দেখিয়ে শরণার্থী শিবির থেকে রোহিঙ্গাদের বের করে প্রথমে গাড়িযোগে চট্টগ্রাম হয়ে ভারতসহ বিভিন্ন দেশে পাচারের উদ্দেশ্য ছিল দালালের। আটক দালালের বিরুদ্ধে মামলা দিয়ে রোহিঙ্গাদের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসনের (আরআরআরসি) মাধ্যমে স্ব-স্ব শিবিরে পাঠানোর প্রক্রিয়া চলছে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।