অর্থ লিপি

১৫ জুন ২০২৬ সোমবার ১ আষাঢ় ১৪৩৩

সুস্মিতা সেনের “তালি” ওয়েব সিরিজের ট্রেলারেই বাজিমাত (ভিডিও)

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

‘তালি’ সিরিজে ট্রান্সজেন্ডার নারীর চরিত্রে অভিনয় করেছেন সাবেক বিশ্বসুন্দরী সুস্মিতা সেনের। সুস্মিতা সেনের ওটিটি অভিষেক আগেই হয়ে গেছে। ওয়েব সিরিজ ‘আরিয়া’য় দুরন্ত অভিনয় করে প্রশংসাও কুড়িয়েছিলেন। এবার এক শক্তিশালী চরিত্রে আসতে চলেছেন সুস্মিতা। 

জিও সিনেমায় মুক্তি পেতে চলেছে তালি। ট্রান্সজেন্ডার কর্মী শ্রীগৌরী সাওয়ান্তের জীবন নিয়ে তৈরি হয়েছে এই ওয়েব সিরিজ। গণেশ থেকে তাঁর গৌরী হয়ে ওঠার বেদনাদায়ক ভ্রমণের সঙ্গে অনেক বঞ্চনা জড়িয়ে আছে। দীর্ঘ সময় ধরে সবাই এই সিরিজের ট্রেলারের অপেক্ষায় ছিলেন। অবশেষে সিরিজটির ট্রেলার প্রকাশ পেয়েছে গত সোমবার।

১৩০ সেকেন্ডের ট্রেলার ইতিমধ্যে নেট দুনিয়ায় শোরগোল ফেলে দিয়েছে। ট্রেলারেই সুস্মিতার দুরন্ত অভিনয়ের ঝলক দেখা যাচ্ছে। গলার আওয়াজেও বৈচিত্র্য এনেছেন সুস্মিতা।

১৩০ সেকেন্ডের ট্রেলার ইতিমধ্যে নেট দুনিয়ায় শোরগোল ফেলে দিয়েছে। ট্রেলারেই সুস্মিতার দুরন্ত অভিনয়ের ঝলক দেখা যাচ্ছে। গলার আওয়াজেও বৈচিত্র্য এনেছেন সুস্মিতা। নেট দুনিয়ায় এক ভক্ত মন্তব্য করেছেন, ‘সুস্মিতা সেনকে এই চরিত্রে দারুণ ভালো লাগছে।’ আরেকজন লিখেছেন, ‘সুস্মিতা এই চরিত্রের সঙ্গে পুরোপুরি সুবিচার করবেন। আমি এই ওয়েব সিরিজ নিশ্চয়ই দেখব।’

সুস্মিতা গত অক্টোবরে তালি সিরিজের প্রথম লুক প্রকাশ করেছিলেন। তিনি তাঁর ইনস্টাগ্রাম পোস্টের ক্যাপশনে লিখেছেন, ‘তালি—বাজাব না, অন্যরাই বাজাবেন। এই দারুণ মানুষের চরিত্রে অভিনয় করতে পেরে আর তাঁর কাহিনি সবার সামনে আনার সৌভাগ্যের চেয়ে বেশি গর্বের আর কিছু হতে পারে না।’ গত সোমবার ইনস্টাগ্রামে তালির ট্রেলার পোস্ট করে তিনি লিখেছেন, ‘গৌরী এসে গেছে, তাঁর আত্মমর্যাদা, সম্মান আর স্বাধীনতার কাহিনি নিয়ে।’

ট্রেলারের শুরুতে দেখা যাচ্ছে, স্কুলের কক্ষে বসে আছে গণেশ। তাকে তার শিক্ষিকা জিজ্ঞেস করছেন, বড় হয়ে সে কী হতে চায়। জবাবে গণেশ বলে, ‘আমি মা হতে চাই।’ শিক্ষিকা বলেন, ‘ছেলেরা মা হতে পারে না।’

সুস্মিতা সেনের ‘তালি’ সিরিজ ট্রেলার লিংক

এই সিরিজের মাধ্যমে গণেশের গৌরী হয়ে ওঠার কঠোর সংগ্রাম তুলে ধরা হয়েছে। ‘তালি’র মাধ্যমে সমাজের কাছে এক বিশেষ বার্তা পৌঁছে দিতে চলেছেন সুস্মিতা। রবি যাদব পরিচালিত সিরিজটি ১৫ আগস্ট মুক্তি পাবে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।