বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের ফলে সুন্দরবনসহ উপকূলীয় এলাকার নদনদীর পানি দুই থেকে তিন ফুট বৃদ্ধি পেয়ে পূর্ব সুন্দরবনের কটকা, কচিখালী, দুবলা, আলোরকোল, অফিসকিল্লাসহ সমুদ্রতীরবর্তী বন প্লাবিত হয়েছে।
জলোচ্ছ্বাসে ভাসছে কটকা, কচিখালী ও দুবলার অফিস ঘর ও রেস্ট হাউজ। এসব এলাকার বন্যপ্রাণীরা আশ্রয় নিয়েছে বনের উঁচু এলাকায়।

এদিকে সুন্দরবন সংলগ্ন বলেশ্বর নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বাগেরহাটের শরণখোলা উপজেলার ৩৫/১ পোল্ডার বেড়ি বাঁধের বাইরে থাকা বগী খুড়িয়াখালী এলাকার দুই শতাধিক বাড়িঘরে পানি ঢুকেছে।

জলোচ্ছ্বাসের প্রভাবে পানি বৃদ্ধির পাশাপাশি থেকে থেকে চলছে ঝড়ো হাওয়া ও বৃষ্টি।
বুধবার সন্ধ্যায় পূর্ব সুন্দরবনের কটকা ষ্টেশন অফিসার সুরজীত চৌধুরী জানান, নিম্নচাপের কারণে বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। অনেক জেলেরা ফিশিং ট্রলার নিয়ে কটকাসহ বনের বিভিন্ন খালে আশ্রয় নিয়েছেন।
কটকার রেস্টহাউসসহ বনরক্ষকদের ব্যারাক পানিতে প্লাবিত হয়েছে বলেও জানান তিনি।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।