আজ সোমবার সকাল সকাল একটা টুইটবার্তা— ‘‘জীবনের নীতির উপর যখন আঘাত আসে, তখন লড়াই করা প্রযোজন। কারণ, এই যুদ্ধটাই আমাদের বাঁচিয়ে রাখে।’’ টুইট করেছেন শাহরুখ খান।
সোমবার প্রকাশ্যে এল ‘জওয়ান’ ছবির প্রথম গান ‘জিন্দা বান্দা’। গান প্রকাশের আগে টুইট করে নিজস্ব স্টাইলে অনুরাগীদের আগাম বার্তা দিলেন শাহরুখ।
কোনও নতুন চমক নয়, শাহরুখ খানকে দর্শক যে ভাবে দেখতে স্বচ্ছন্দ, সেই ভাবেই হাজির হলেন বাদশা। ‘পাঠান’ এখন অতীত। পুরনো লুকে নতুন ভাবে দর্শকের মন জয় করতে উদ্যোগী শাহরুখ। জেলের সেট। চোখে কালো চশমা এবং পরনে লাল শার্ট ও কালো ট্রাউজ়ারে নাচছেন বাদশা। সঙ্গে রয়েছে তাঁর প্রমীলা বাহিনী।
গানের ছন্দ থেকে শুরু করে নাচে রয়েছে পরিচিত দক্ষিণী সিনেমার ছোঁয়া। হবে না-ই বা কেন? জনপ্রিয় দক্ষিণী সঙ্গীত পরিচালক অনিরুদ্ধ ছবির সঙ্গীত করেছেন। এই গানটি তাঁরই গাওয়া। পরিচালক অ্যাটলিও দক্ষিণী ইন্ডাস্ট্রিরই অংশ।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।