শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য খাতের বহুজাতিক কোম্পানি বিট্রিশ আমিরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড (BATBC) এর চলতি অর্থবছরের ২য় প্রান্তিকের (এপ্রিল ২৫ – জুন ২৫) ও (জানুয়ারি ২৫ – জুন২৫ )অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
গতকাল ২৪ জুলাই ,২০২৫ অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এই প্রতিবেদনপর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
২য় প্রান্তিকে ৩ মাসে (এপ্রিল ২৫ –জুন ২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (Eps )হয়েছে ১.৮০ টাকা। গত অর্থবছরের একই সময়ে ৩ মাসে শেয়ার প্রতি আয় হয়েছিল ৯.৪৮ টাকা।
অপরদিকে গত ৬ মাসে (জানুয়ারি ২৫ – জুন ২৫) ২ প্রান্তিক মিলে কোম্পানিটির শেয়ার প্রতিআয় (Eps ) হয়েছে ৭.৬৯ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছিল ১৭.১৪ টাকা।
গত ৩০ শে জুন ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং নগদপ্রবাহ(NOCFPS) ঋণাত্নক হয়েছে ৯.০৫ টাকা, যা আগের বছরে ঋণাত্নক ছিল ২০.৮৭ টাকা এবংশেয়ার প্রতি নিটসম্পদ মূল্য (NAVPS) হয়েছে ৯৯.৫৭ টাকা। যা আগের বছরে ছিল ১০৬.৮৮ টাকা।