অর্থ লিপি

১০ এপ্রিল ২০২৬ শুক্রবার ২৭ চৈত্র ১৪৩২

৩০% লভ্যাংশ ঘোষণা সিটি ব্যাংকের, মুনাফায় ৩১% প্রবৃদ্ধি

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

দেশের শেয়ার বাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের সিটি ব্যাংক পিএলসি (CITYBANK) গত ৩১ ডিসেম্বর ২০২৫ অর্থবছরের আর্থিক ফলাফল ঘোষণা করেছে। বিদায়ী বছরে ব্যাংকটি ১,৩২৪ কোটি টাকা নিট মুনাফা অর্জন করেছে, যা আগের বছরের ১,০১৪ কোটি টাকার তুলনায় প্রায় ৩১ শতাংশ বেশি, যা একটি শক্তিশালী প্রবৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে।

আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল ২০২৬) অনুষ্ঠিত ব্যাংকের ৭০০তম বোর্ড সভায় এই আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়। একই সঙ্গে শেয়ারহোল্ডারদের জন্য মোট ৩০ শতাংশ লভ্যাংশ সুপারিশ করেছে পরিচালনা পর্ষদ।

ঘোষিত ৩০ শতাংশ লভ্যাংশের মধ্যে রয়েছে ১৫ শতাংশ নগদ লভ্যাংশ এবং ১৫ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ।

গত বছর যেখানে মোট ২৫ শতাংশ (১২.৫০% নগদ + ১২.৫০% শেয়ার) লভ্যাংশ দেওয়া হয়েছিল, সেখানে এ বছর লভ্যাংশের হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

বার্ষিক সাধারণ সভা ও রেকর্ড ডেট

আগামী ৭ জুন ২০২৬,ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যাংকের ৪৩তম বার্ষিক সাধারণসভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩ মে ২০২৬ তারিখ।এই তারিখে যেসব বিনিয়োগকারীর কাছে শেয়ার থাকবে, তারাই লভ্যাংশ ও সভায় অংশগ্রহণের যোগ্য হবেন।

আর্থিক সূচকে উন্নতি

২০২৫ সালে ব্যাংকের প্রধান আর্থিক সূচকগুলোতে ইতিবাচক পরিবর্তন দেখা গেছে, ব্যাংজটির প্রতি শেয়ারে আয় ৮.৭১ টাকা, যা আগে ছিল ৬.৬৭ টাকা।

শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (NAVPS) হয়েছে ৪০.৬৭ টাকা, যা আগে ছিল  ৩০.৬৫ টাকা।

শেয়ার প্রতি নেট অপারেটিং নগদ প্রবাহ (NOCFPS) হয়েছে ৪৭.০০ টাকা, যা আগে ছিল ৫৮.৮৪ টাকা।যদিও পরিচালন নগদ প্রবাহ কিছুটা কমেছে, তবে আয় ও সম্পদের ভিত্তি শক্তিশালী হয়েছে।

মুনাফা বাড়ার ব্যাক্ষা 

ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, পরিচালন মুনাফায় ১৬ শতাংশ প্রবৃদ্ধিই নিট মুনাফা বৃদ্ধির মূল চালিকা শক্তি।২০২৪ সালে পরিচালন মুনাফা ছিল ২,৩৫১ কোটি টাকা এবং ২০২৫ সালে তা বেড়ে হয়েছে ২,৭২৭ কোটি টাকা

বোনাস লভ্যাংশের উদ্দেশ্য

ব্যাংকটি জানিয়েছে, ভবিষ্যৎ ব্যবসার সম্প্রসারণ এবং মূলধন ভিত্তি শক্তিশালী করার লক্ষ্যে ১৫ শতাংশ শেয়ার লভ্যাংশ দেওয়া হচ্ছে। এটি পুঞ্জীভূত মুনাফা থেকেই প্রদান করা হবে।

শেয়ারহোল্ডারদের জন্য নির্দেশনা

রেকর্ড ডেটের আগে সব শেয়ারহোল্ডারকে তাদের বিও (বিনিয়োগকারী হিসাব) তথ্য—যেমন ব্যাংক হিসাব, ঠিকানা, কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) ও মোবাইল নম্বর—হালনাগাদ করার অনুরোধ জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।

শক্তিশালী মুনাফা প্রবৃদ্ধি, বাড়তি লভ্যাংশ এবং মূলধন শক্তিশালী করার উদ্যোগ, সব মিলিয়ে ২০২৫ সালে সিটি ব্যাংকের পারফরম্যান্স বিনিয়োগকারীদের জন্য ইতিবাচক বার্তাই দিচ্ছে।

আগামী রবিবার  কোম্পানিটি নোলিমিট প্রাইজে লেনদেন হবে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।