অর্থ লিপি

১ এপ্রিল ২০২৬ বুধবার ১৮ চৈত্র ১৪৩২

লেনদেন বাড়লেও সূচকের পতন, যুদ্ধ আতঙ্কে দিশেহারা বিনিয়োগকারীরা

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

আজ সোমবার (৩০ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের ২য় কার্যদিবস শেষ হয়েছে সূচকের পতনের মধ্য দিয়ে, যদিও লেনদেনের পরিমাণ ছিল উল্লেখযোগ্য।

বাজারে ক্রমবর্ধমান যুদ্ধসংক্রান্ত উদ্বেগ ও অনিশ্চয়তার প্রভাবে বিনিয়োগকারীদের মধ্যে বিক্রির চাপ স্পষ্টভাবে দেখা গেছে।

সর্বশেষ তথ্যানুযায়ী, ডিএসইএক্স সূচক ৪১.৩০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫২৩০.৭৭ পয়েন্টে, বা ০.৭৮ শতাংশ।। একইভাবে, ডিএসইএস সূচক ৫.০৩ পয়েন্ট কমে ১০৬১.০৭ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৯.০৫ পয়েন্ট কমে ১৯৭৯.৩৪ পয়েন্টে নেমে এসেছে।

তবে সূচক পতনের বিপরীতে লেনদেনে ছিল গতি। দিনশেষে মোট লেনদেন হয়েছে প্রায় ৬৬৩.৮৭ কোটি টাকার বেশি, যা বাজারে সক্রিয় অংশগ্রহণের ইঙ্গিত দেয়। মোট লেনদেন সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখের বেশি এবং শেয়ার হাতবদল হয়েছে প্রায় ৩০ কোটিরও বেশি।

বাজারে অধিকাংশ শেয়ারের দাম কমেছে। মোট ১১১টি কোম্পানির শেয়ার দর বেড়েছে, বিপরীতে ২৩১টি কোম্পানির দর কমেছে এবং অপরিবর্তিত রয়েছে ৫১ টি।

বাজার বিশ্লেষকদের মতে, বৈশ্বিক অস্থিরতা ও যুদ্ধসংক্রান্ত খবর বিনিয়োগকারীদের আস্থায় নেতিবাচক প্রভাব ফেলছে। ফলে অনেক বিনিয়োগকারী ঝুঁকি এড়িয়ে বিক্রির দিকে ঝুঁকছেন, যা সূচকের ওপর চাপ সৃষ্টি করছে।

বর্তমান পরিস্থিতিতে বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের দিকনির্দেশনার অভাব লক্ষ্য করা যাচ্ছে। অনিশ্চয়তার এই সময়ে বাজারে স্থিতিশীলতা ফেরাতে ইতিবাচক খবর ও আস্থার পরিবেশ তৈরি জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।