বাংলাদেশে গত নভেম্বরে সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমেছে। নভেম্বর মাসে সার্বিক মূল্যস্ফীতি কমে ৯.৪৯ শতাংশে নেমেছে, যা গত সাত মাসের মধ্যে সর্বনিম্ন। গত সেপ্টেম্বর ও অক্টোবরে মূল্যস্ফীতি ছিল যথাক্রমে ৯.৬৩ ও ৯.৯৩ শতাংশ।ফেব্রুয়ারি মাসের পরে, নভেম্বরে কমেছে মূল্যস্ফীতি ,খাদ্য মূল্যস্ফীতি কিছুটা কমে যাওয়ার গরীব ও মধ্যবিত্তের সংসার চালাতে ভোগান্তি খানিকটা কমেছে।
মূল্যস্ফীতি হলো একধরনের করের মতো, যা ধনী-গরীব নির্বিশেষে সবার ওপর চাপ বাড়ায়। খাদ্য মূল্যস্ফীতি কিছুটা কমে যাওয়ার অর্থ গরীব ও মধ্যবিত্তের সংসার চালাতে ভোগান্তি খানিকটা কমেছে। বাজারে শীতের শাকসবজি, মাছ, মাংস, ডিম ইত্যাদির দাম গত মাসে কমেছে। যদিও চাল, আটা, চিনি, ডাল, পেঁয়াজ, সয়াবিন তেল, আলুসহ বেশ কিছু নিত্যপণ্যের দাম এখনো বাড়তি।
নভেম্বরে গ্রাম-শহরনির্বিশেষে খাদ্য মূল্যস্ফীতি কমেছে। যদিও শহরের তুলনায় গ্রামে খাদ্য মূল্যস্ফীতি বেশি, ১০.৮৬ শতাংশ। অক্টোবরে গ্রাম ও শহরে খাদ্য মূল্যস্ফীতি ছিল সাড়ে ১২ শতাংশের বেশি।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ পরিসংখ্যানে এমন তথ্যই পাওয়া গেছে। বিবিএসের তথ্যে দেখা যায়, গত অক্টোবর মাসে খাদ্য মূল্যস্ফীতি ছিল ১২.৫৬ শতাংশ, যা গত ১১ বছর ৯ মাসের মধ্যে সর্বোচ্চ। তবে নভেম্বরে খাদ্য মূল্যস্ফীতি কমে ১০.৭৬ শতাংশ হয়েছে।
অন্যদিকে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি অক্টোবরের তুলনায় নভেম্বরে ০.১৪ শতাংশ পয়েন্ট কমে ৮.১৬ শতাংশে দাঁড়িয়েছে। গত সেপ্টেম্বর ও অক্টোবরে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ছিল যথাক্রমে ৭.৮২ ও ৮.৩০ শতাংশ।
বিবিএসের তথ্যানুযায়ী, অক্টোবরে শহর-গ্রামনির্বিশেষে খাদ্য মূল্যস্ফীতি প্রায় সমান ছিল। তবে নভেম্বরে শহরের তুলনায় গ্রামে খাদ্য মূল্যস্ফীতি বেশি। গত মাসে গ্রামে খাদ্য মূল্যস্ফীতি ছিল ১০.৮৬ শতাংশ। তার বিপরীতে শহরে খাদ্য মূল্যস্ফীতি ছিল ১০.৫৮ শতাংশ। অন্যদিকে নভেম্বরে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি শহরে ৮.১৭ শতাংশ এবং গ্রামে ৮ শতাংশ।
গ্রামের সার্বিক মূল্যস্ফীতি গত অক্টোবরের চেয়ে নভেম্বরে ০.৩৭ শতাংশ পয়েন্ট কমে ৯.৬২ শতাংশে দাঁড়িয়েছে। আর শহরের সার্বিক মূল্যস্ফীতি ৯.৭৩ শতাংশ থেকে কমে হয়েছে ৯.১৬ শতাংশ।
খাদ্য মূল্যস্ফীতি কিছুটা কমে আাসাতে গরীব ও মধ্যবিত্তের সংসার চালাতে ভোগান্তি খানিকটা কমেছে। সরকারের উচিৎ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম যাতে ভবিষ্যতে না বাড়তে পারে সেদিকে সুনজর দেয়া।সরকার একটু কঠোর হলেই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে থাকবে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।