মধ্য আমেরিকার উপকূলে ৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) সংস্থা জানিয়েছে, মঙ্গলবার সালভাদর উপকূলের প্রায় ৬৬ কিলোমিটার (৪১ মাইল) দক্ষিণে প্রশান্ত মহাসাগরে সন্ধ্যা ৬ টা ২২ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এতে এল সালভাদর, হন্ডুরাস এবং নিকারাগুয়া কেঁপে ওঠে।
ইউএসজিএস প্রাথমিকভাবে জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৫। তবে সালভাদরের পরিবেশ মন্ত্রণালয় জানায়, ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৮।
কোকোস এবং ক্যারিবীয় টেকটোনিক প্লেটের সংঘর্ষের স্থান থেকে এ ভূমিকম্পের উৎপত্তি হয়েছে বলে জানিয়েছে সালভাদরের সামরিক বাহিনী।
দেশটির নাগরিক সুরক্ষা কর্তৃপক্ষ বলছে, তারা দেশের বিভিন্ন এলাকার ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণ করছে। মধ্য আমেরিকার দেশগুলো প্রশান্ত মহাসাগরীয় রিং অব ফায়ারে অবস্থিত হওয়ায় ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে রয়েছে।
সূত্র: এএফপি
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।