অর্থ লিপি

২২ জুলাই ২০২৬ বুধবার ৭ শ্রাবণ ১৪৩৩

বিএসইসি লভ্যাংশ বিতরণে ১০ কোম্পানিকে সময় বেঁধে দিল ,বিতরণ না করলে জরিমানার সিদ্ধান্ত

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) শেয়ারবাজারে তালিকাভুক্ত ১০ কোম্পানিকে অপরিশোধিত লভ্যাংশ বিতরণের জন্য সময়সীমা বেঁধে দিয়েছে। নির্ধারিত সময়সীমার মধ্যে কোম্পানিগুলো বিধি অনুযায়ী অপরিশোধিত লভ্যাংশ বিতরণ না করলে এসব কোম্পানির পরিচালকদের ব্যক্তিগতভাবে জরিমানার সিদ্ধান্তও নিয়েছে বিএসইসি।

তালিকাভুক্ত যে ১০ কোম্পানিকে অপরিশোধিত লভ্যাংশ বিতরণের সময় বেঁধে দেওয়া হয়েছে, সেগুলো হলো সাফকো স্পিনিং মিলস, প্যাসিফিক ডেনিমস, লুব-রেফ বাংলাদেশ, অরজা অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ, মামুন অ্যাগ্রো প্রোডাক্টস, কৃষিবিদ ফিড, কৃষিবিদ সিড, বিডি পেইন্টস, অ্যাসোসিয়েটেড অক্সিজেন ও অ্যাডভেন্ট ফার্মা। বিএসইসির ৭ নভেম্বর ও ৩১ অক্টোবরের সভায় অপরিশোধিত লভ্যাংশ বিতরণের সময়সীমা বেঁধে দেওয়া হয়। আজ রোববার বিএসইসির এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিএসইসি জানিয়েছে, সাফকো স্পিনিং মিলস, প্যাসিফিক ডেনিমস, লুব-রেফ বাংলাদেশ, অরজা অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ, মামুন অ্যাগ্রো প্রোডাক্টস, কৃষিবিদ ফিড, কৃষিবিদ সিড, বিডি পেইন্টস ও অ্যাসোসিয়েটেড অক্সিজেনকে আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে অপরিশোধিত লভ্যাংশ বিতরণের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে কোম্পানিগুলো অপরিশোধিত লভ্যাংশ বিতরণে ব্যর্থ হলে সাফকো স্পিনিং মিলসের প্রত্যেক পরিচালককে ২০ লাখ টাকা করে, প্যাসিফিক ডেনিমসের পরিচালকদের ১৩ লাখ টাকা করে, লুব-রেফ বাংলাদেশের প্রত্যেক পরিচালককে ২ কোটি ৩৫ লাখ টাকা করে, অরজা অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজের প্রত্যেক পরিচালককে ৪৭ লাখ টাকা করে, মামুন অ্যাগ্রোর শেয়ারধারী পরিচালকদের ১৩ লাখ টাকা করে, কৃষিবিদ ফিড ও কৃষিবিদ সিডের প্রত্যেক পরিচালককে ১০ লাখ টাকা করে, বিডি পেইন্টসের প্রত্যেক পরিচালককে ৯৭ লাখ টাকা করে এবং অ্যাসোসিয়েটেড অক্সিজেনের প্রত্যেক পরিচালককে ১ কোটি ৯১ লাখ টাকা করে জরিমানা ধার্য করা হয়েছে।

এ ছাড়া বিএসইসির ৭ নভেম্বরের সভায় সমন্বিত গ্রাহক হিসাবে ঘাটতি থাকার কারণে দুটি ব্রোকারেজ হাউসকে ৫ লাখ টাকা করে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ব্রোকারেজ হাউস দুটি হলো প্রুডেনশিয়াল ক্যাপিটাল ও এনএলআই সিকিউরিটিজ। বিএসইসি আরও জানিয়েছে, প্রতিষ্ঠান দুটিতে গ্রাহক হিসাবে অর্থঘাটতি অব্যাহত থাকলে প্রতিদিনের জন্য ১০ হাজার টাকা করে জরিমানা গুনতে হবে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।