দেশের পুঁজিবাজারে গত সপ্তাহে সূচক ও লেনদেন দুটোই নিম্নমুখী ছিল। আলোচ্য সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স ১ দশমিক ৩৪ শতাংশ কমেছে। পাশাপাশি এক্সচেঞ্জটির দৈনিক গড় লেনদেন কমেছে ৩৯ শতাংশ। ডিএসইর সাপ্তাহিক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
চলতি সপ্তাহে কি গতি আসবে বাজারে ? এই প্রশ্ন বিনিয়োগকারীদের।
বাজার বিশ্লেষকরা জানান, গত সপ্তাহে বিভিন্ন গুজব বাজারে ছড়িয়ে পরার কারণে বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেয়ার প্রবণতার চাপ পড়েছিল ,তাছাড়া সূচক পতন হওয়ার ফলে অনেকেই ভয়ে স্টপলস নেয়াতে গত সপ্তাহে সূচক নিম্নমুখী ছিল। সপ্তাহের শুরুতে উর্ধ্বমুখিতা দেখা গেলেও শেষ দিকে শেয়ার বিক্রির চাপে পয়েন্ট হারায় সূচক।
বাজার বিশ্লেষকরা বলছেন আবার যদি বিনিয়োগকারীরা সক্রিয় অংশগ্রহণ করে তাহলে বাজার আবার উর্ধ্বমুখী হবে।
ডিএসইতে গত সপ্তাহে দৈনিক গড়ে ৭০১ কোটি ৬ লাখ ৫০ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, আগের সপ্তাহে যা ছিল ১ হাজার ১৪৯ কোটি ৬৬ লাখ ২০ হাজার টাকা। সে হিসাবে দৈনিক গড় লেনদেন কমেছে ৩৯ দশমিক শূন্য ২ শতাংশ।
খাতভিত্তিক লেনদেনে গত সপ্তাহে ওষুধ ও রসায়ন খাতের আধিপত্য ছিল। লেনদেনচিত্র বিশ্লেষণে দেখা যায়, গত সপ্তাহে ডিএসইর মোট লেনদেনের ১৩ দশমিক ৬১ শতাংশ দখলে নিয়ে শীর্ষ অবস্থান করছে ওষুধ ও রসায়ন খাত। ১১ দশমিক ৪৩ শতাংশ লেনদেনের ভিত্তিতে দ্বিতীয় অবস্থানে ব্যাংক খাত। তৃতীয় অবস্থানে থাকা প্রকৌশল খাতের দখলে ছিল লেনদেনের ১১ দশমিক ২৮ শতাংশ। বস্ত্র খাত ১০ দশমিক ৭৩ শতাংশ লেনদেনের ভিত্তিতে তালিকার চতুর্থ অবস্থানে ছিল। আর ৭ দশমিক ৪৭ শতাংশ লেনদেনের ভিত্তিতে তালিকার পঞ্চম অবস্থানে ছিল বিবিধ খাত।
ডিএসইতে গত সপ্তাহে পাঁচটি খাত বাদে সব খাতের শেয়ারেই নেতিবাচক রিটার্ন এসেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ৬ দশমিক ৫ শতাংশ নেতিবাচক রিটার্ন এসেছে আর্থিক প্রতিষ্ঠান খাতে। এছাড়া ভ্রমণ ও অবকাশ খাতে ৫ দশমিক ২৫ ও জীবন বীমা খাতে ৪ দশমিক ৫৪ শতাংশ নেতিবাচক রিটার্ন ছিল। অন্যদিকে গত সপ্তাহে করপোরেট বন্ড খাতে সবচেয়ে বেশি ২ দশমিক ৮৭ শতাংশ ইতিবাচক রিটার্ন এসেছে। এছাড়া সেবা ও আবাসন খাতে ২ দশমিক ৬২ এবং বস্ত্র খাতে দশমিক ৭ শতাংশ ইতিবাচক রিটার্ন ছিল।
দেশের আরেক পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই গত সপ্তাহে ১ দশমিক ১৭ শতাংশ কমে ১৫ হাজার ৩৩৮ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহে যা ছিল ১৫ হাজার ৫১৯ পয়েন্ট। সিএসসিএক্স সূচকটি সপ্তাহের ব্যবধানে ১ দশমিক ১৪ শতাংশ কমে ৯ হাজার ৪১৯ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহে যা ছিল ৯ হাজার ৫২৮ পয়েন্ট।
সিএসইতে গত সপ্তাহে ৬৭ কোটি ৬ লাখ টাকার লেনদেন হয়েছে, আগের সপ্তাহে যা ছিল ৯২ কোটি ২৭ লাখ টাকা। আলোচ্য সপ্তাহে সিএসইতে লেনদেন হওয়া ৩১২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৯টির, কমেছে ১৯৫টির আর অপরিবর্তিত ছিল ২৮টির বাজারদর।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।