ঈদের দীর্ঘ ছুটির আগে আজ সোমবার (১৬ মার্চ) সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি)-এ সূচকের উত্থান দেখা গেছে। তবে সূচক বাড়লেও লেনদেনের পরিমাণ খুব বেশি বাড়েনি, ফলে বাজারের সার্বিক পরিস্থিতি মাঝামাঝি পর্যায়েই ছিল।
আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স সূচক) দাঁড়িয়েছে ৫ হাজার ৩৫৩ দশমিক ৯৪ পয়েন্টে, যা আগের দিনের তুলনায় ৩৪ দশমিক ৭৯ পয়েন্ট বা ০ দশমিক ৬৫ শতাংশ বেড়েছে।
অন্যদিকে শরিয়াহভিত্তিক সূচক (ডিএসইএস সূচক) বেড়ে ১ হাজার ৮০ দশমিক ৫৬ পয়েন্টে দাঁড়িয়েছে, যা ৯ দশমিক ৩৮ পয়েন্ট বা ০ দশমিক ৮৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

ব্লু-চিপ কোম্পানিগুলোর সূচক (ডিএস৩০ সূচক) ৭ দশমিক ৬৪ পয়েন্ট বেড়ে ২ হাজার ৫০ দশমিক ৭৮ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে মোট ১ লাখ ৪১ হাজার ৩৪২টি লেনদেন সম্পন্ন হয়েছে। মোট শেয়ার লেনদেনের পরিমাণ ছিল ২৫ কোটি ৯৮ লাখ ৬৬ হাজার ৭২৭টি। আর টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৪৬০ কোটি ৩০ লাখ টাকা। গতকাল লেনদেন হয়েছি প্রায় ৫২৩ কোটি ৫৪ লাখ টাকা।
আজ গতদিনের চেয়ে লেনদেন কম হয়েছে প্রায় ৬৩ কোটি ২৪ লাখ টাকা
বাজারে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৫৩ টির দাম বেড়েছে, ৭৩ টির কমেছে এবং ৬২ টির দাম অপরিবর্তিত রয়েছে।
সব মিলিয়ে সূচকের ইতিবাচক অবস্থান থাকলেও লেনদেন খুব বেশি চাঙ্গা ছিল না। তবে বড় ধরনের পতন না থাকায় অনেক বিনিয়োগকারী স্বস্তি নিয়েই ঈদের ছুটিতে যাচ্ছেন।
বাজার সংশ্লিষ্টদের মতে, দীর্ঘ ছুটির পর নতুন করে বাজারের গতি-প্রকৃতি দেখেই বিনিয়োগকারীরা পরবর্তী বিনিয়োগ সিদ্ধান্ত নেবেন।