দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। এতে করে একাধিক দফায় দাম বাড়ার পর এবার আবারও প্রতি ভরিতে ৩ হাজার ৪৪ টাকা বাড়ানো হয়েছে ভালো মানের (২২ ক্যারেট) সোনার দাম।
গতকাল বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পিওর গোল্ড) দাম বাড়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাজুস জানিয়েছে, নতুন এই মূল্য বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) থেকে সারা দেশে কার্যকর হবে।
এখন থেকে দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেটের সোনা বিক্রি হবে এক লাখ ৭৮ হাজার ৮৩২ টাকায়। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে এক লাখ ৭০ হাজার ৭০৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ ৪৬ হাজার ৩১৩ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম এক লাখ ২১ হাজার ১৬৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।