দেশের বাজারে স্বর্ণের রেকর্ড পরিমান বাড়তি দাম আজ বুধবার (১৯ মার্চ) থেকে কার্যকর হল। ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দামে ১৪৭০ টাকা বেড়ে নতুন রেকর্ড গড়েছে ১ লাখ ৫৪ হাজার ৯৪৫ টাকা।
গতকাল বুধবার (১৯ মার্চ) বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, নতুন এই দাম।
এর আগে, দেশের বাজারে স্বর্ণের গড়ে দাম ছিল প্রতি ভরি ১ লাখ ৫৪ হাজার ৫২৫ টাকা। মাত্র দুদিনের ব্যবধানে এটি আরও বেড়ে গেলো। গত ১৭ মার্চ স্বর্ণের দাম ভরিতে ২৬১৩ টাকা বাড়ানোর পর আবারও বাড়লো ১৪৭০ টাকা। এতে মাত্র কয়েক দিনের ব্যবধানে প্রতি ভরিতে ৪০৮৩ টাকা দাম বেড়েছে।
নতুন দর অনুযায়ী বিভিন্ন ক্যারেটের স্বর্ণের দাম
২২ ক্যারেট প্রতি ভরি ১৪৭০ টাকা বেড়ে ১,৫৪,৯৪৫ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি ১৪০০ টাকা বেড়ে ১,৪৭,৯০০ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি ১২০১ টাকা বেড়ে ১,২৬,৭৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১০২৭ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১,০৪,৪৯৮ টাকা।
বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকের পর গতকাল মঙ্গলবার এ সিদ্ধান্ত জানানো হয়। তবে রুপার দাম অপরিবর্তিত আছে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।