সিঙ্গাপুর-চীন মালিকানাধীন প্রতিষ্ঠান শিক উইংস (বিডি) লিনজারি কম্পানি লিমিটেড বেপজা অর্থনৈতিক অঞ্চলে এক কোটি ৮০ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করবে।
এরই মাধ্যমে একটি তৈরি পোশাক প্রস্তুতকারী কারখানা স্থাপন করতে যাচ্ছে কম্পানিটি।
এ লক্ষ্যে গতকাল প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)।
বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান, বিএসপি, এনডিসি, পিএসসির উপস্থিতিতে বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. আশরাফুল কবীর এবং শিক উইংস (বিডি) লিনজারি কম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক লিজুয়ান চেন চুক্তিতে স্বাক্ষর করেন।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।