পুঁজিবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি ইনডেক্স অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড (INDEXAGRO) পরিচালনা পর্ষদ কোম্পানির সম্পদ পুর্নমূল্যায়নের প্রতিবেদন অনুমোদন করেছে।
কোম্পানিটি গতকাল রবিবার ২৫শে জুন ২০২৩ তারিখে ৩১ মার্চ ২০২৩ আর্থিক প্রতিবেদনের ওপর ভিত্তি করে সম্পদ পুর্নমূল্যায়নের প্রতিবেদন অনুমোদন করেছে। কোম্পানিটির মূল্যায়ন প্রতিবেদন তৈরী করেছে মাহফেল হক অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউন্টস।
ইনডেক্স অ্যাগ্রো কোম্পানির আবাসিক এবং শিল্প কারখানার জমির মূল্য ১৮ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৯৩১ টাকা। সম্পদ পুর্নমূল্যায়নের পর জমির মূল্য দাঁড়িয়েছে ৬৫ কোটি ৭২ লাখ ১১ হাজার ৫০০ টাকা।
এতে কোম্পানিটির মূল্য সমন্বয় হয়েছে ৪৭ কোটি ৪৬ লাখ ৪৫ হাজার ৫৭০ টাকা। এর ফলে কোম্পানিটির সম্পদ মূল্য বেড়েছে ৪৭ কোটি ৪৬ লাখ ৪৫ হাজার ৫৭০ টাকা।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।